,

খেয়া নৌকা ডুবে ইউপি সদস্যের মৃত্যু

news-image

ভালুকা ময়মনসিংহ ॥ ভালুকা উপজেলার বাঁশিল গ্রামে বৃহস্পতিবার রাতে খিরু নদীর খুনিঘাটে খেয়া নৌকা ডুবে এক ইউপি সদস্যের মর্মান্তিক মৃত্যুহয়েছে। ২০ ঘন্টা পর শুক্রবার বিকালে ফায়ার সার্ভিসের ডুবুরিরা পনাশাইল বাজারের কাছ থেকে ইউপি সদস্য মফিজ উদ্দিন বেপারী (৪০) এর লাশ ও নৌকাটি উদ্ধার করে । জানাযায় , উপজেলার বাঁশিল গ্রামের মৃত আব্দুল কাদের বেপারীর পুত্র ভালুকা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ইউপি মেম্বার মফিজ উদ্দিন বেপারী বৃহস্পতিবার সন্ধায় স্থানীয় যুবলীগ নেতা খলিলের মায়ের জানাজা শেষে ভালুকা আসার জন্য ফেরী নৌকা দিয়ে ক্ষিরু নদী পার হওয়ার সময় হঠাৎ নৌকাটি ১৯ জন যাত্রী নিয়ে ডুবে যায় । এতে অন্য যাত্রীরা সাঁতার কেটে নদীর পাড়ে আসলেও ইউপি সদস্য নিখোঁজ রয়ে যান । খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের ডুবুরিরা দীর্ঘ ২০ ঘন্টা চেষ্টা চালিয়ে ইউপি সদস্যের লাশ ও নৌকাটি উদ্ধার করে । 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা