,

প্রাইভেট কারসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

news-image

অপরাধ ডেস্করাজধানীতে একটি প্রাইভেটকারসহ ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. অলি উল্লাহ, মো. মহিদুল ইসলাম ওরফে মোমিন বকশী, মো. হাবিবুর রহমান ওরফে কানা ও মো. নায়েব আলী। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রোবক্স মডেলের গাড়ি (ঢাকা মেট্রো গ-২১-৬৭২৭) এবং গাড়ির ভেতর থেকে শারীরিক নির্যাতনে ব্যবহৃত ছুরি ও অন্যান্য সরঞ্জামা জব্দ করা হয়।

গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাদের আটক করা হলেও শুক্রবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, গত ১৬ জুন রাজধানীর খিলক্ষেত থানায় ছিনতাইয়ের একটি মামলার সূত্র ধরে তাদের গ্রেপ্তার করা হয়। আগেও ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করেছিল। জামিন পেয়ে তারা আবারো ছিনতাই কাজে যুক্ত হয়েছে।

মনিরুল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানায়, তাদের দলনেতা মো. অলি উল্লাহ এবং ছিনতাই কাজে ব্যবহৃত গাড়িটির মালিকও অলি উল্লাহ নিজেই। প্রতিদিন এ গাড়িতে যাত্রী উঠিয়ে জিম্মি করে টাকা পাওয়ার জন্য শারীরিক নির্যাতন করে তাদের আত্মীয় স্বজনদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা আদায় করত। গ্রেপ্তারকৃতরা জানায় এ ধরনের ছিনতাই কাজে ঢাকা মহানগরীতে আরও কয়েকটি চক্র আছে। তাদের গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত আছে।

গোয়েন্দা ও অপরাধ তথ্য (উত্তর) বিভাগের ডিসি শেখ নাজমুল আলমের নির্দেশনায় এবং এডিসি শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এসএম নাজমুল হকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা