,

জোড়া খুন সাংসদপুত্রের গুলিতেই: পুলিশ

news-image

অপরাধ ডেস্কসংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির পিস্তলের গুলিতেই যে ঢাকার নিউ ইস্কাটনে জোড়া খুনের ঘটনা ঘটেছে তা পরীক্ষা করে নিশ্চিত হয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম শুক্রবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “সিআইডির ব্যালাস্টিক পরীক্ষায় দেখা গেছে, ভিকটিমদের গায়ে পাওয়া গুলি ও রনির পিস্তল একই ক্যালিবারের। রনির পিস্তলের গুলিতেই জোড়া খুন হয়েছে।”

গত ১৩ এপ্রিল রাতে নিউ ইস্কাটনে একটি গাড়ি থেকে ছোড়া গুলিতে এক অটোরিকশাচালক এবং এক রিকশাচালক মারা যান। যানজটের মধ্যে আওয়ামী লীগ সংসদ সদস্য পিনু খানের ছেলে রনি ওই গাড়ি থেকে গুলি চালান বলে অভিযোগ ওঠে।

গণমাধ্যমের খবর, মাতাল অবস্থায় থাকা রনি যানজটে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার এক পর্যায়ে বিরক্ত হয়ে এলোপাতাড়ি গুলি চালান।

সেদিন ওই গাড়িতে থাকা রনির বন্ধু কামাল মাহমুদও বুধবার ঢাকার হাকিম আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, লাইসেন্স করা পিস্তল থেকে সাংসদপুত্রই গুলি ছুড়েছিলেন।

কালো রঙের যে প্রাডো গাড়ি থেকে গুলি ছোড়া হয়েছিল, তা সংসদ সদস্য পিনু খানের বলে গণমাধ্যমের খবর। গাড়িটিও ইতোমধ্যে জব্দ করেছে পুলিশ।

যুগ্ম কমিশনার মনিরুল বলেন, “আমরা ব্যালাস্টিক পরীক্ষা করার জন্যে রনির পিস্তল এবং ভিকটিমের শরীরে পাওয়া গুলি সিইসিডিতে পাঠিয়েছেলাম।বৃহস্পতিবার আমাদের কাছে প্রতিবেদন এসেছে।

“এতে দেখা যায়, হু্বহু মিল রয়েছে। আমরা নিশ্চিত হয়েছি- এ পিস্তলের গুলিতেই দুই জন নিহত হয়েছেন।”

এই পুলিশ কর্মকর্তা জানান, সেদিন গভীর রাতে গুলির ঘটনার পর সিসিটিভির ফুটেজের সূত্র ধরে সন্দেহভাজন হিসাবে বখতিয়ার আলম রনিকে গ্রেপ্তার করা হয়। পরে জানা যায়, তিনি এমপির ছেলে।

ছেলের এই ঘটনায় সমালোচনার মুখে আছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পিনু খান। ছেলেকে বাঁচাতে প্রভাব খাটানোর অভিযোগ উঠলেও তা অস্বীকার করে তিনি বলেছেন, তিনি ন্যায়বিচার চান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা