,

সন্নাসিনীকে ধর্ষণে পশ্চিমবঙ্গে আটক এক বাংলাদেশি

news-image

অপরাধ ডেস্কভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় এক সন্নাসিনীকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত নজরুল ইসলাম নামে এক বাংলাদেশিকে আটক করেছে সেদেশের পুলিশ।

ভারতীয় পুলিশের বরাতে সংবাদমাধ্যগুলো জানিয়েছে কলকাতার শিয়ালদহ রেল স্টেশন থেকে নজরুলকে আটক করা হয়। পুলিশের একটি বিশেষ দল বুধবার রাতে তাকে আটকের পর বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়।ভারতীয় আদালত নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে পাঠিয়েছে।

আটক হওয়া নজরুল ইসলামের বাড়ি বাংলাদেশের যশোর জেলায়। এঘটনায় এর আগে মে মাসে পুলিশ শিয়ালদহ স্টেশন থেকে আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছিল।

গত ১৪ মার্চ নদীয়ার রানাঘাটের জেসাস অ্যান্ড মেরি কনভেন্টে ঢুকে একদল দুর্বৃত্ত ৭১ বছর বয়সী ওই সন্ন্যাসিনীকে ধর্ষণ করে, যে অভিযোগে এ পর্যন্ত ছয় জনকে গ্রেপ্তার করা হলো। ওই ঘটনার পর ওই সন্ন্যাসিনী ভারত ত্যাগ করে চলে যান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা