,

রমজানে মুসলমানদের প্রতি ওবামার ‘উষ্ণতম শুভেচ্ছা

news-image

আন্তর্জাতিক ডেস্কমার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামা যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। সারা বিশ্বের মুসলমানদের প্রতি ‘উষ্ণতম’ শুভেচ্ছা জানান ওবামা দম্পতি। হোয়াইট হাউস থেকে গত বুধবার পাঠানো এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রে গতকাল বৃহস্পতিবার রোজা শুরু হয়। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও গতকাল সিয়াম-সাধনার মাস শুরু হয়। এ খবর দিয়েছে অনলাইন আল-আরাবিয়া। ওই বিবৃতিতে ওবামা বলেন, যুক্তরাষ্ট্র এবং বিশ্বজুড়ে যারা রমজান মাস পালন করছেন, তাদের সবার জন্য মিশেল ও আমি উষ্ণতম শুভেচ্ছা পাঠাচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, পবিত্র রমজান মাস ‘ধর্মবিশ্বাস, সহানুভূতি ও ক্ষমাশীলতা বৃদ্ধি এবং প্রতিকূল পরিস্থিতিতে উদ্যম বজায় রাখা’র সময়। শুভেচ্ছা-বার্তায় ওবামা বলেন, রমজানে পরিবারসহ সম্প্রদায়ের সবাই একসঙ্গে ইফতার ও নামাজে অংশগ্রহণের মাধ্যমে মুসলমানদের সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্যের বহিঃপ্রকাশ ঘটে। এদিকে মুসলমান রোজাদারদের জন্য রমজান মাসে হোয়াইট হাউসে একটি ইফতার পার্টির আয়োজন করা হবে বলে জানা গেছে। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা