বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হাল ধরেছেন নাসির, বাংলাদেশ ২৮৬/৮ (ভিডিও)

news-image

ক্রীড়া ডেস্ক : দ্রুত উইকেট পতনের চাপটা ভালভাবেই সামাল দিয়েছেন সাকিব আল হাসান ও সাব্বির রহমান। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ের কল্যাণে ম্যাচে আবারও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তবে সাকিব ৫১ ও সাব্বির ৪১ রানে প্যাভিলিয়নে ফিরে গেছেন। এরপর দলের হাল ধরেন নাসির হোসেন। তিনি ৩৪ রানে অপরাজিত আছেন। এখন পর্যন্ত ৪৬.৫ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৮ উইকেটে ২৮৬ রান।
এ ছাড়া সৌম্য সরকার ৫৪, তামিম ইকবাল ৬০, লিটন দাস ৮, মুশফিক ১৪, মাশরাফি ৩ ও রুবেল ৪ রানে আউট হয়েছেন। ভারতের পক্ষে রবিচন্দ্রন অশ্বিন ৩টি, উমেশ যাদব ২টি, ভুবনেশ্বর কুমার ১টি ও রবীন্দ্র জাদেজা ১টি উইকেট নিয়েছেন। আরেকটি রানআউট।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। উদ্বোধনী জুটি হিসেবে ব্যাট হাতে মাঠে নামেন তামিম ও সৌম্য সরকার।
ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী হন দুই ওপেনার। এ জুটি ১০২ রান সংগ্রহ করে। মাত্র ৪০ বলে ৫৪ রান করেন রানআউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান সৌম্য সরকার।
এরপরে ব্যাট হাতে মাঠে নামেন লিটন দাস। এরপর বৃষ্টির কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। বৃষ্টির পর খেলা শুরু হলে আউট হন তামিম। তিনি করেন ৬০ রান। উইকেটটি নেন রবিচন্দ্রন অশ্বিন। এর পরের অভারে সেই অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়ের বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে অভিষিক্ত লিটন দাস। তিনি করেন ৮ রান।
বাংলাদেশ দলে আজ লিটন কুমার ও মুস্তাফিজুর রহমান প্রথমবারের মতো ওয়ানডে একাদশে সুযোগ পেয়েছেন।
এদিকে, প্রথমবারের মতো চার পেসার নিয়ে ওয়ানডে খেলছে বাংলাদেশ। মাশরাফি বিন মুর্তজার সঙ্গে পেসার হিসেবে রয়েছেন তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ।
ভারত দল : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক),  শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, মোহিত শর্মা।

https://youtu.be/JgI9NksPMJg

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক