বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংগালীর রান্নাঘর – হালিম।

news-image

download

ত্রিশংকু মল্লিকঃ বাজারে রাধুঁনী হালিম মিক্স এসে রান্নাটা অনেক সোজা হয়ে গেছে, কিন্তু কেন জানি এই কষ্টকর রান্নার হালিমটা বেশী স্বাদ লাগে। তাহলে আর দেরি নয়।

উপকরন:

১। আধ কেজি মাংস।
২। মসুর, মুগ, খেসারী, বুট, মটর, অঢ়হড়, মাসকলাই ডাল -৩টেবিল চামচ (উপর) করে প্রতিটি। সব ডাল না পেলেও চলবে, তবে পরিমান ঠিক রাখবেন।
৩। মাং স রান্নার প্রয়োজনীয় মসলা (ধরে নিচ্ছি মাংস রাধঁতে জানেন)।

 

৪। পেয়াজ- ২৫০ গ্রাম।
৫। লবন-স্বাদমত।
৬। দারুচিনি- বড় ৪ টুকরা।
৭। এলাচ- ৪টি।
৮। বিট লবন-১ চা চামচ।
৯। পোলাওয়ের চাল- ১০০গ্রাম।
১০। ময়দা/আটা/কর্ন ফ্লাওয়ার- ১০০ গ্রাম।
১১। মিঠা জিরা-১টেবিল চামচ।
১২। পানি-৪ গ্লাস (১লিটার)।
১৩। পাঁচ ফোঁড়ন- ১ চা চামচ।
১৪। সয়াবিন/সানফ্লাওয়ার/ক্যানোলা/কর্ন তেল: ৪ টেবিল চামচ।
১৫। কাঁচামরিচ, ধনে পাতা, লেবু (সরবতী)-স্বাদ মত।

প্রনালী:

ময়দা/আটা/কর্ন ফ্লাওয়ার ১২৫ মিলি (আধ গ্লাস) পানিতে গুলিয়ে এক জায়গায় থিতু হ'তে দিন।

পোলাওয়ের চাল ১ গ্লাস পনিতে ভিজিয়ে রাখুন ধুয়ে নিয়ে।

মাংস রান্না করুন ঝোল সহ।

সব ডাল একসাথে মিশিয়ে ধুয়ে পেঁয়াজ ও লবন দিয়ে সিদ্ধ করুন।

দারুচিনি এলাচ মিঠা জিরা একসাথে করে তাওয়ায় টেলে নিন ও তারপর গুড়ো করুন।

মাংসের অর্ধেকটা সেদ্ধ ডালে দিয়ে ১লিটার পানি মিশিয়ে রান্নায় তুলে দিন। চালের পানি ফেলে দিয়ে ওতে চাল দিয়ে দিন।

ডাল ঘুঁটুনি দিয়ে নাড়তে থাকুন।

২০ মিনিট পর ময়দা/আটা/কর্ন ফ্লাওয়ার এর ওপর থেকে টলটলে পানি ফেলে দিয়ে বাকিটুকু ডাল -মাংসে ঢেলে দিন। নাড়তে থাকুন। একটু পরই দেখবেন ডালটা একটু থকথকে হয়ে গিয়েছে। তখন তাতে বাকি মাংস, দারুচিনি এলাচ মিঠা জিরার গুড়ো দিয়ে দিন। ২ মিনিট পর নামানোর সময় বিট লবন দিন।

তেল, পেঁয়াজ ও পাঁচ ফোঁড়ন দিয়ে বাগাড় দিন।

কাঁচামরিচ, ধনে পাতা, লেবু দিয়ে পরিবেশন করুন।

ছবি কার্টেসিঃ  গুগল 

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে