,

বিশ্বজুড়ে সহিংসতায় ক্ষতি ১৪ ট্রিলিয়ন ডলার

news-image

অপরাধ ডেস্ক : বিশ্বজুড়ে চলমান সহিংসতায় ২০১৪ সালে ক্ষতি হয়েছে ১৪ ট্রিলিয়ন ডলারের বেশি। এই পরিমাণ অর্থ ব্রাজিল, কানাডা, স্পেন, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য এই ছয় দেশের মোট অর্থনীতির সমান। অস্ট্রেলিয়াভিত্তিক ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইএফ) তাদের এক গবেষণা প্রতিবেদনে বুধবার এ তথ্য জানিয়েছে। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোতে সংঘটিত সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
 
২০১৫ সালে বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে খারাপ অবস্থানে উঠে আসে সিরিয়া। আর লিবিয়া চিহ্নিত হয় অধঃপাতগামী দেশ হিসেবে। তবে শান্তিতে সবার উপরে আছে আইসল্যান্ড।
 
বৈশ্বিক সহিংসতায় সম্পদ নষ্টের পরিমাণ বাড়ার জন্য প্রাণহানি বেশি দায়ি। এ ছাড়া স্থাবর সম্পত্তি নষ্টও একটি বড় কারণ। সেই সঙ্গে উদ্বাস্তু লোকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করতেও ব্যয় হচ্ছে বিপুল অঙ্কের অর্থ। সব মিলিয়ে প্রতিদিন সহিংসতায় ধ্বংস হচ্ছে হাজার হাজার কোটি ডলার।
 
উদ্বাস্তুদের সংখ্যা মাত্রাতিরিক্ত বেড়ে এখন ৫ কোটিতে দাঁড়িয়েছে। ২০০৮ সালের তুলনায় এই সংখ্যা বেড়েছে ২৬৭ গুণ। আর তাদের জন্য খরচ বেড়ে দাঁড়িয়েছে ১২৮ বিলিয়ন ডলার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই সংখ্যা সব দিক থেকে বেশি।
 
সহিংসতাকবলিত দেশগুলোতে সামরিক বাহিনী, পুলিশ ও অভ্যন্তরীণ যোদ্ধাদের জন্য বিশাল অঙ্কের অর্থ জোগান দিতে হচ্ছে। বৈশ্বিক সহিংসতায় এই বাবদ খরচ হচ্ছে মোট অঙ্কের ৬৮ শতাংশ অর্থ। বৈশ্বিক শান্তি সূচক অনুযায়ী, ইরাক, সিরিয়া, সুদান, দক্ষিণ সুদান, নাইজেরিয়া এবং মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে গত বছরের তুলনায় সহিংসতা বেড়েছে।
 
২০১৪ সালে বৈশ্বিক সহিংসতায় নিহত হয়েছে ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষ। ২০১০ সালে এ সংখ্যা ছিল ৪৯ হাজারে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা