বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গত সাড়ে ৫ মাসে ট্রেনে কাটা পড়ে নিহত ৪২ জন

news-image

টিপস ডেস্কট্রেনে কাটা পড়ে মানুষ মারা যাচ্ছে প্রায়ই। কখনো রেললাইন পাড় হয়ার সময় আবার কখনো স্বেচ্ছায়  ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মারা যায়। আবার রেললাইন দিয়ে হাঁটার সময় ফোনে কথা বলা, গান শোনা, লেললাইনের পাশে কাঁচা বাজার, বস্তি থাকার কারণে কাটা পড়া মানুষের দিনদিন বাড়ছে। কোন দুর্ঘটনা ঘটালে একটি কমিটি করা হয় তদন্তের জন্য, তদন্ত পর্যন্তই শেষ, ঘটনার জন্য দুই একজন বরখাস্ত ছাড়া বড় কোন শাস্তি হয় না। সারা দেশে ২ হাজার ৯’শ কিলোমিটার রেললাইন অরক্ষিত অবস্থায় পড়ে আছে। ২২ মাসে চট্টগ্রাম অঞ্চলে ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত ১২৩ জন। গত বছর ৯ মাসে ট্রেনের নিচে পড়ে ২৩৮ জন মারা  গেছেন। এর মধ্যে ১৯২ জন পুরুষ এবং ৪৬ জন নারী।  ট্রেন দুর্ঘটনায় কেবল রাজধানীতে গত এক বছরে ১৬০ জন মানুষ নিহত হয়েছে। এর মধ্যে পুরুষ ১৪৪ জন ও নারী ১৬ জন। বেশির ভাগ প্রাণহানি ঘটেছে ট্রেনে কাটা পড়ে কিংবা বাস-ট্রেন সংঘর্ষে। গত সাড়ে ৫ মাসে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে ৪২ জন।
১৮ জানুয়ারি রাজধানীর কুড়িলে ট্রেনে কাটা পড়ে ইজতেমাগামী তিন মুসল্লি নিহত হয়েছেন। ঘটনার দিন সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সিলেটগামী পারাবাত এক্সপ্রসের ছাদে চড়ে মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে যাওয়ার পথে কুড়িল-বিশ্বরোড এলাকায় ছাদ থেকে পড়ে দুজনের মৃত্যু হয় । টঙ্গীতে রাস্তা পার হওয়ার সময় রেললাইন লাইনে পা আটকে যাওয়ার পর ঢাকাগামী একটি কনটেইনারবাহী ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের।
২৩ জানুয়ারি চট্টগ্রাম মহানগরের দুটি পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে মো. মামুন (৫০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। কালুরঘাট সেতু এলাকা ও চট্টগ্রাম-দোহাজারী রেললাইনে এ দুটি ঘটনা ঘটে।
৯  ফেব্রুয়ারি কুষ্টিয়া সদর উপজেলার জগতি ইউনিয়নের কলাবাড়িয়ায় ট্রেনে কেটে পিন্টু হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া-পোড়াদহ  ট্রেন লাইনের জগতি কলাবাড়িয়ায় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
২২ ফেব্রুয়ারি জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে দলিল উদ্দিন (৫৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রেল  স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
২৪ ফেব্রুয়ারি মানসিক ভারসাম্যহীন রুবেল (২৮) নামের এক যুবক ট্রেনে কাটা পড়ে মারা যায়। নিহতের পিতার নাম দুলাল হোসেন, বাড়ি পার্বতীপুর পৌর শহরের গুলশান নগর মহল্লায়।
৪ মার্চ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে রবিউল ইসলাম (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
উপজেলার রহনপুরের কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৭ মার্চ  রাজধানীর বিমান বন্দর রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত পরিচয় (১৫) এক কিশোরের মৃত্যু হয়েছে। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোলাবাড়ী এলাকায় বঙ্গবন্ধু  সেতুপূর্ব- তারাকান্দি রেললাইনে  কাটা পড়ে আল্পনা নামে এক তরুণী (১৭) মারা গেছে।
৪ এপ্রিল রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে শানু বেগম (৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৫ এপ্রিল কুমিল্লায় ট্রেনের নিচে কাটা পড়ে সাঈদ আফ্রিদ ইমাম নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সদর উপজেলার কাটানিসার রেল ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাঈদ ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
১১ এপ্রিল গাইবান্ধা সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে হিমেল রায়হান (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সদর উপজেলার কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হিমেল রায়হান সদর উপজেলার কলেজ পাড়ার নৌ কর্মকর্তা আবু রায়হানের  ছেলে ও গাইবান্ধা সদর মডেল স্কুল এন্ড কলেজের দশম  শ্রেণির ছাত্র।
২৯ এপ্রিল গাইবান্ধার কুপতলায় কর্তব্যরত অবস্থায় ট্রেনে কাটা পড়ে এক আনসার সদস্য মারা গেছেন। ঘটনার দিন বিকেলে এই ঘটনা ঘটে। নিহত আনসার সদস্যের নাম ডিপটি মিয়া (৪৫)। তার বাড়ী গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলঢোপ গ্রামে।
৫ মে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২২) এক যুবকের মৃত্যু হয়েছে। আখাউড়া  রেলওয়ে থানা পুলিশ গত রোববার দুপুরে তার লাশ উদ্ধার করে। ঘটনার দিন গভীর রাতে ট্রেনে কাটা পড়ে যুবকটি মারা যায়।
৬ মে গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। কালিয়াকৈর উপজেলার মৌচাক রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের পাশে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়।
৮ মে ঢাকা ও চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। রাজধানীর মগবাজারের পিয়ারাবাগে ঘটনার দিন দুপুরে চট্টলা এক্সপ্রস ট্রেনের নিচে কাটা পড়ে আনোয়ার ফরিদ (৪৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। তার বাড়ি বরিশালে। অন্যদিকে চট্টগ্রামের মিরসরাইয়ে কানে এয়ার ফোন লাগিয়ে রেললাইনে বসে গান শুনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারায় মোহাম্মদ মোস্তফা (২৫) নামে এক যুবক। মিরসরাই উপজেলার বারৈয়ারহাট কলেজ গেট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
১৩ মে  জামালপুর সদর উপজেলার নুরুন্দি ইউনিয়নের মিরাপুর এলাকা থেকে আসলাম হোসেন (২০) নামে ট্রেনে কাটা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আসলাম ওই ইউনিয়নের বিলপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে।
১৪ মে গাজীপুরের কালীগঞ্জে  ঢাকা-চট্টগ্রাম রেল সড়কে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (৩২) মৃত্যু হয়েছে।
বালীগাঁও ফকির বাড়ী ব্রিজের উপর বসে গাম নেশা করার সময় অজ্ঞাত ওই যুবক চট্টগ্রামগামী একটি আন্ত:নগর ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
২৫ মে লালমনিরহাট বুড়িমারী  রেল লাইনের হাতীবান্ধার বড়খাতা  রেল স্টেশনের পার্শ্বে  ট্রেনে কাটা পরে বাবুল হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
২৭ মে বগুড়া জেলার আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আদমদীঘি  রেলস্টেশনের পশ্চিম পাশের ব্রিজসংলগ্ন লাইন ঘটান ঘটে।
১ জুন দয়াগঞ্জ কাঁচাবাজার রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। ওই যুবকের বয়স আনুমানিক ২৫ বছর।
৫ জুন গাজীপুরে অজ্ঞাতপরিচয় এক যুবকের ট্রেনে কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ভুরুলিয়া মার্কাজ মসজিদের পাশে ঢাকা-ময়মনসিংহ  রেলপথে লাশটি পাওয়া যায়।
৪ জুন রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত ঐ যুবক  মোবাইল ফোনে কথা বলতে বলতে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
৭ জুন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রনে কাটা পড়ে (৩৫) বছরের অজ্ঞাত এক যুবকের মৃত–্য হয়েছে। উপজেলার  ফৌজদার ক্যাডেট স্কুল এন্ড কলেজ সংলগ্ন রেলগেইট এলাকায়এ ঘটনা ঘটে।
একই দিন কিশোরগঞ্জে ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে এক নারী পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জ রেলস্টেশনে এ ঘটনা ঘটে। নিহত অজুফা আক্তার (৩৮) গাজীপুর আদালতে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
 
১১ জুন নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বটতলায় ট্রেনে কাটা পড়ে দুজন নিহত ও আরো চারজন আহত হয়েছেন। হতাহতরা গার্মেন্টের শ্র্রমিক বলে জানা গেলেও তাদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
 
১২ জুন চুয়াডাঙ্গা সদরে রেলস্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা রেলওয়ে বেলগাছি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসমান আলীর (৪০) বাড়ি চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের মুসলিম পাড়ায়।
 
১৩ জুন ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে শোহেব মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পৈরতলা রেলব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শোহেব মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পৈরতলা এলাকার ফুল মিয়ার ছেলে।
 
১৫ জুন চারঘাট উপজেলার নন্দনগাছী রেল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই কলেজ ছাত্রের নাম মামুনুর রশিদ। তিনি চারঘাট ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। নিহত মামুন উপজেলার বরকতপুর গ্রামের মহসিন আলী প্রামাণিকের ছেলে।
 
১৬ জুন ঢাকায় গতকাল সকাল পৌনে ৭টার দিকে কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন ধরে হাঁটছিলেন আনুমানিক ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ। এ সময় জয়দেবপুরগামী একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
১৬ জুন রাজশাহীর চারঘাটে ট্রেনে কাটা পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গত সোমবার সকাল ৯টার দিকে চারঘাট উপজেলার নন্দগাছী রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই কলেজছাত্রের নাম মামুনুর রশিদ (২২)। তিনি চারঘাট ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক