,

প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ঘোষণা ট্রাম্পের

news-image

আন্তর্জাতিক ডেস্ক২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির পক্ষ থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ধনাঢ্য ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প।

আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, দলের মনোনয়ন পাওয়ার লড়াইয়ে অতীতে কখনো মাঠে নামেননি ট্রাম্প। তবে তাঁর প্রার্থী হওয়া নিয়ে বিভিন্ন সময় কথা উঠেছে।

নিউইয়র্কে সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নামছি। আমরা আমাদের দেশকে আবার মহান করতে যাচ্ছি।’

ট্রাম্প দাবি করেন, তাঁর ভাগ্য তাঁকে একজন কার্যকর প্রেসিডেন্ট হতে সহায়তা করবে।

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নের দৌড়ে ১২ জন রয়েছেন। তাঁদের মধ্যে ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ সবচেয়ে এগিয়ে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ