,

গাগার নগ্ন সেলফি

news-image

বিনোদন প্রতিবেদকগানের বাইরেও অদ্ভুত সব কা- ঘটিয়ে আলোচনায় আসতে পছন্দ করেন জনপ্রিয় সংগীত তারকা লেডি গাগা। এবার স্পিডবোটে নগ্ন হয়ে আলোচনায় এলেন তিনি। আর সেই ছবি টুইটারে পোস্ট করে বেশ বিতর্কের মুখে পড়েছেন গাগা। সম্প্রতি বাহামার প্যারাডাইস আইল্যান্ডের একটি কনসার্টে অংশ নেন তিনি। এখানে এসে যেন অন্য এক জগতে হারিয়ে যান গাগা। বিশেষ করে এ আইল্যান্ডের সৌন্দর্য তাকে বেশ আকৃষ্ট করে। আর তাই তো কনসার্টের রাতটিতে মনভরে গান গেয়েছেন তিনি। প্রায় তিন ঘণ্টা টানা পারফরম্যান্স করেছেন গাগা। এরকম টানা পারফরম্যান্স সচরাচর তাকে করতে দেখা যায় না। এখানকার দর্শকও প্রাণভরে উপভোগ করেছেন গাগার গান ও নাচ। তবে কনসার্টের পর পর ক্লান্ত গাগা বিশ্রামে চলে যান। এর পরদিনই শুরু হয় এখানে গাগার স্পিডবোট রাইডিং। সমুদ্রের অনেকটাই চষে বেড়ান তিনি বোটে করে। এ সময় তার পরনে ছিল হলুদ রঙের বিকিনি। শুধু তাই নয়, পানি থেকে একটি মাছও ধরে ফেলেন তিনি। আর সেই মাছ নিয়ে সেলফিও তোলেন। এরপর নিজের বিকিনির ওপরের অংশ খুলে ফেলেন গাগা। হাত দিয়ে নিজের খোলা বক্ষের অনেকাংশ ঢেকে আরও একটি সেলফি তোলেন। আর নিজের এই নগ্ন ছবি তিনি পোস্ট করেন টুইটারে। আর সেই ছবি এখন ছড়িয়ে গেছে বিভিন্ন ওয়েবসাইটে। যার মাধ্যমে বেশ আলোচনায় চলে এসেছেন গাগা। এ ছবির সঙ্গে টুইটারে লেডি গাগা লিখেন, এটা একটা নৈসর্গিক স্থান বলেই আমার মনে হয়েছে। আমি নিজেকে এখানে হারিয়ে ফেলেছি। সময় থাকলে এখানে আরও কয়েক দিন থাকতাম। তবে এ জায়গার স্মৃতি হিসেবে এ সেলফি তুলে রাখলাম। কেমন হলো সবাই বলুন তো? নিশ্চয়ই উপভোগ করছেন। লাভ ইউ অল।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা