,

৪৩০০ শরণার্থীকে নাগরিকত্ব দিল ভারত

news-image

প্রবাস ডেস্ক : প্রতিবেশি রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা ৪৩০০ হিন্দু ও শিখ শরণার্থীকে নাগরিকত্ব দিয়েছে ভারত। শরণার্থী হিসেবে ভারতে আসা দুই লাখ হিন্দু ও শিখকে নাগরিকত্ব প্রদানের প্রাথমিক পদক্ষেপ হিসেবে এক বছরে নরেন্দ্র মোদি সরকার তাদেরকে নাগরিকত্ব দিল।

কংগ্রেস নেতৃত্বাধীন সাবেক ইউপিএ সরকারের দ্বিতীয় মেয়াদে পাঁচ বছরে এক হাজার ২৩ শরণার্থীকে এ ধরনের নাগরিকত্ব দেওয়া হয়। খবর টাইমস অব ইন্ডিয়া

বর্তমানে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নীতি হলো- 'ভারত পৃথিবীর সব নির্যাতিত হিন্দুর স্বাভাবিক আবাসস্থল। লোকসভা নির্বাচনের প্রচারণায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এমন ঘোষণা দেন। প্রতিবেশি দেশগুলো থেকে আসা হিন্দুরা সেখানে ভারতের নাগরিকদের মতোই আচরণ পাবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।

ভারতীয় কর্মকর্তাদের মতে, 'বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে দেশটিতে যাওয়া হিন্দুর সংখ্যা দুই লাখের কাছাকাছি।'

নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এসব শরণার্থীকে নাগরিকত্ব প্রদানের পাশাপাশি দীর্ঘমেয়াদে ভিসা দেওয়া হচ্ছে। গত এক বছরে ভারতের মধ্যপ্রদেশ, রাজস্থান ও গুজরাটে ৩৪ হাজার হিন্দু শরণার্থীকে দীর্ঘমেয়াদি ভিসা দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে