,

মিউজিক ভিডিওতে নগ্ন সেলেনা

news-image

বিনোদন প্রতিবেদক : জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর অনেকটাই হতাশায় ভুগছিলেন সংগীত তারকা সেলেনা গোমেজ। এমনকি বিভিন্ন অনুষ্ঠানে বিবারের জন্য সবার সম্মুখে কেঁদেছেনও তিনি। তবে কাঁদলেও তার দাম পাননি তিনি বিবারের কাছ থেকে। বিবার গানের বাইরে বর্তমানে একাধিক নতুন বান্ধবীর সঙ্গে সময় কাটাচ্ছেন। আর তাই তো এই দুঃসময়ে নতুন সব গানের মাধ্যমে হতাশা কাটাচ্ছেন সেলেনা। তারই ধারাবাহিকতায় নতুন একটি গান করেছেন তিনি। গানের নাম ‘গুড ফর ইউ’। এক মাস ধরে এ গান নিয়েই ব্যস্ত সময় কাটিয়েছেন সেলেনা। শুধু অডিও রেকর্ডিং নয়, গানটির বড় আয়োজনের মিউজিক ভিডিও সম্প্রতি তৈরি করেছেন তিনি। পুরো ভিডিওতে সেলেনা নিজেই পারফর্ম করেছেন। ভিডিওটিতে আবেদনময়ী হয়েই দর্শকদের সামনে হাজির হবেন আলোচিত এ সংগীতশিল্পী। ভিডিওটির কাজ এরই মধ্যে শেষ হয়েছে। গানটির একটি দৃশ্যে নগ্ন সেলেনাকেও আবিষ্কার করা যাবে। এর আগে ব্যাপক খোলামেলা হয়ে বিভিন্ন গানে পারফর্ম করলেও এমন নগ্নভাবে আগে কখনও উপস্থাপিত হননি তিনি। এর বাইরে পুরো গানেই সেলেনা নিজের শরীর প্রদর্শন করেছেন বেশ সাবলীলভাবে। বহুল প্রতীক্ষিত এ ভিডিওটি নিয়ে সেলেনা নিজেও খুব উত্তেজিত। এ বিষয়ে তিনি টুইটারে লিখেছেন, অনেক দিন ধরেই নতুন ভিডিও দেয়ার পরিকল্পনা করছি দর্শকদের। খারাপ একটা সময় পার করে এটা করা আমার জন্য খুব সহজ ছিল না। তবে অবশেষে সবার সহযোগিতায় আমি ‘গুড ফর ইউ’র কাজ শেষ করেছি। এখানে নানা চমক নিয়ে হাজির হবো। আশা করছি সবার ভাল লাগবে।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা