বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বাঞ্ছারামপুর পৌরসভার প্রার্থীরা

news-image

পৌরসভা ঘোষণার পর এই প্রথমবারের মতো আগামী ১৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পৌরসভা নির্বাচন। প্রার্থীরা এখন ছুটছেন শেষ মুহূর্তের প্রচারণায়। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আর ভোটাররা বলছেন, দেখে-শুনে-বুঝে ভোট দেবেন তারা।

মাইকিং এর মাধ্যমে চলছে হাওড়-বাওড়বেষ্টিত ব্রাহ্মণবাড়িয়ার সবশেষ দক্ষিণের উপজেলা বাঞ্ছারামপুর পৌর নির্বাচনের প্রচার-প্রচারণা। পুরো এলাকা ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টারে। নতুন এই পৌরসভা গ্যাস-বিদ্যুৎ ও ড্রেনেজ ব্যবস্থার দিক দিয়ে পিছিয়ে অন্য উপজেলার চেয়ে। তাই উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থীরা।

মেয়র প্রার্থী মো. তফাজ্জল হোসেন বলেন, 'রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানি ও মাদকমুক্ত পৌরসভা গড়তে আমি একজন মেয়রপ্রার্থী হয়েছি।'

মেয়র প্রার্থী মো. খলিলুর রহমান বলেন, 'উন্নয়নের অব্যাহত ধারায় সামিল হওয়ার জন্য আমি নির্বাচনে ভোটারদের ভোট চাই।'

মেয়র প্রার্থী মাহমুদুল হাসান ভূঁইয়া বলেন, 'আমি মেয়র হয়ে জনকল্যাণে কাজ করতে চাই। যদি সুষ্ঠু নির্বাচন হয়, আশা করছি জনগণ আমাকে ভোট দেবে।'
 
তবে প্রথমবারের এ নির্বাচনের দৌড়ে পিছিয়ে নেই কাউন্সিলর প্রার্থীরাও।

কাউন্সিলর প্রার্থী আল আমিন বলেন, 'জনগণের মতামতের ভিত্তিতেই আমি নির্বাচন করছি।'

কাউন্সিলর প্রার্থী রেখা আক্তার বলেন, 'এলাকার রাস্তা-ঘাট, গ্যাস-বিদ্যুতের উন্নয়নে আমি কাজ করতে চাই।'

এদিকে, ভোটাররা বলছেন, যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা।

ভোটারদের কয়েকজন বলেন, 'যাকে দিয়ে এলাকার উন্নয়ন হবে, সবার সুখ-দু:খে পাশে থাকবে, তাকেই ভোট দিব আমরা।'

আর নির্বাচন সুষ্ঠু করতে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ।

তিনি বলেন, 'নির্বাচনের দিন র‍্যাব, পুলিশের বিভিন্ন টিম মাঠে থাকবে। এছাড়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরাও পর্যবেক্ষণে থাকবো।

নির্বাচনে মেয়র পদে ১০ জন, কাউন্সিলর পদে ৩৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ১৬ বর্গ কিলোমিটারের নতুন এই পৌরসভায় ভোটার ১৭ হাজার ৪শ' ৬৬ জন।

 

somoynews.tv

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা