,

হত্যা মামলার আসামীদের গ্রেফতার দাবীতে জুতা-ঝাড়ু মিছিল

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ার আওয়ামীলীগ কর্মী ও ব্যবসায়ী সালাল মিয়া হত্যা মামলার আসামীদের গ্রেফতার করার দাবীতে আজ শুক্রবার দুপুরে ঝাড়–-জুতা মিছিল,সমাবেশ ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। জুমার নামাজের পর শহরের কান্দিপাড়া এলাকা থেকে শতশত নারী-পুরুষ ঝাড়– ও জুতা নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে সড়ক অবরোধ ও সমাবেশ করে।এসময় ঐসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের প্রচার সম্পাদক বাপ্পারাজ,সদস্য মস্তু মিয়া,ওয়ার্ড সাধারণ সম্পাদক মসুক মিয়া,ওয়ার্ড যুবলীগের সভাপতি জাফর মিয়া,আওয়ামীলীগ নেতা বজু মিয়া,জিয়াউদ্দিন। মঙ্গলবার (৯ ই জুন) দুপুরে শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলামের ছোট ভাই সালালের ওপর হামলা চালানো হয়। প্রতিপক্ষের সন্ত্রাসীরা সালালকে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তির পর অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঐদিন সন্ধ্যায় তার মৃত্যু হয়। সালাল হত্যা ঘটনায় জেলা আওয়ামীলীগ সদস্য কাছন মিয়াকে প্রধান আসামী করে ২২ জনের বিরুদ্ধে পরদিন বুধবার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত সালালের বড় ভাই শফিকুল ইসলাম। এই হত্যা মামলার আসামীরা ৪ দিনেও ধরা না পড়ায় আজ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে এলাকার লোকজন।

 

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা