,

ব্যাপক উদ্দীপনায় ব্রাহ্মণবাড়িয়ায় জিটিভি’র বর্ষপূর্র্তি উদযাপন

news-image

বিশেষ প্রতিনিধি : বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দর্শকনন্দিত গাজী স্যাটেলাইট টেলিভিশনের চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার সকাল ১০টার দিকে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।  প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম, পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সসহসভাপতি মঈন উদ্দিন মঈন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামি প্রমুখ। গাজী টেলিভিশন এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জহির রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন চ্যানেল আই’র জেলা প্রতিনিধি মঞ্জুরুল আলম, দৈনিক সমকালের নিজস্ব প্রতিবেদক আবদুন নূর, আমাদের সময়ের জেলা প্রতিনিধি দীপক চৌধুরী বাপ্পী, যায়যায়দিনের জেলা প্রতিনিধি বাহারুল ইসলাম মোল্লা, দৈনিক কুরুলিয়ার সম্পাদক ইব্রাহিম খান সাদত, এনটিভির স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন বিপু, সৈয়দ মোহাম্মদ আকরাম, বাংলাভিশনের জেলা প্রতিনিধি আশিকুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বেলাল, যমুনা টিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, দেশ টিভির জেলা প্রতিনিধি মাসুক হৃদয়, একুশে টিভির জেলা প্রতিনিধি মীর মো. শাহীন, বাংলাদেশ সময়ের জেলা প্রতিনিধি মোজাম্মেল চৌধুরী, চ্যানেল টোয়েন্টিফোর এর চিত্র সাংবাদিক প্রকাশ লাল দাস, আশরাফুল হক নাঈম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেন, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. সাহেদুজ্জামান, আলহাজ্ব ইসকান্দর মির্জা, যুবলীগ নেতা অ্যাডভোকেট এমদাদুল হক চৌধুরী, অ্যাডভোকেট বশির আহাম্মেদ খান, নবীনগর উপজেলা যুবলীগের সভাপতি শামসুল আলম, মো. লুৎফুর রহমান, সেলিম খান, স্কুল শিক্ষক আবু কাউছার প্রমুখ। অনুষ্ঠানে সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ ও বিনোদনের পাশাপাশি খেলাধুলা সরাসরি সম্প্রচারে অবদান রাখায় জিটিভি অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। জিটিভির এই জনপ্রিয়তা নিয়ে ধারাবাহিকভাবে আরো অনেক দুর এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে