,

নবীনগরে পাওনা টাকা চাইতে গিয়ে যুবক খুন

news-image

বিশেষ প্রতিনিধি : বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পাওনা টাকা চাইতে গিয়ে উপর্যপুরি ছুরিকাঘাতে আবু তাহের (২৫) প্রতিপক্ষের হাতে খুন হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার নাটঘর ইউনিয়নের খড়িয়ালা গ্রামের মোঃ আবুল খায়ের বিদেশ নেওয়ার কথা বলে একই গ্রামের সোবহান মিয়ার ছেলে আবু তাহেরের কাছ থেকে টাকা নেয়। পরে তাকে আর বিদেশ নিতে পারেনি এবং টাকা ফেরত নিয়ে টালবাহান শুরু করে। সকাল ১০টার দিকে আবু তাহের বিদেশে যাবার টাকা ফেরত আনতে আবুল খায়েরের বাড়িতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে আবুল খায়েরের লোকজন আবু তাহেরকে উপর্যপুরি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই মারা যায়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করেছে। তবে এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের হয়নি।

 

এ জাতীয় আরও খবর

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী