,

বিজয়নগরে বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করলো ছেলে

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দা দিয়ে কুপিয়ে বাবাকে খুন করেছে ছেলে। নিহতের নাম মো. সুরুজ মিয়া (৬৫)। আজ রোববার সকাল ৭টার দিকে বিজয়নগরের পাহাড়পুর ইউপির সেজামোড়া গ্রামে গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পরপর ঘাতক ছেলে আপেল মাহমুদকে (৪০) স্থানীয় লোকজন আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ জানায়, সকালে নিজ বাড়িতে আপেল মাহমুদ তার বাবা সুরুজ মিয়ার সাথে বসে কাঁঠাল খাচ্ছিলেন। এসময় হঠাৎ আপেল মাহমুদ ঘরের দরজা বন্ধ করে দা দিয়ে তার বাবা সুরুজ মিয়াকে এলোপাথারী কুপাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পিতাকে বাচাতে মেয়ে সুরাইয়া বেগম এগিয়ে আসলে আপেল তাকেও কুপিয়ে গুরুতর আহত করে। সেজামুড়া গ্রামের ইউপি সদস্য বাছির মিয়া জানান-ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে তিনি সেখানে যান এবং পুলিশকে খবর দেন। পাহাড়পুর ইউনিয়নের চেয়ারম্যান মাঈনুদ্দিন চিশতী জানান- আপেল মানসিক রোগী বলে আমরা শুনেছি। প্রায় ১৪ বছর আগে সে বিয়ে করে। বিয়ের কিছুদিন পরই তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এ থেকে সে ভারসাম্য হারিয়ে ফেলে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব বলেছেন, কি কারণে এই হত্যাকান্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।এদিকে এ হত্যা ঘটনায় নিহত সুরুজ মিয়ার ভাই জালাল উদ্দিন বাদী হয়ে আপেল মাহমুদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ