,

জিডিপি লক্ষ্যমাত্রা কমিয়ে ৭%

news-image

ডেস্ক রির্পোট : গত অর্থবছরের থেকে শূন্য দশমিক ২ শতাংশ কম কমিয়ে ২০১৫-১৬ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ শতাংশ। গত বছর এ লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭ দশমিক ২ শতাংশ।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য দেন।

অর্থমন্ত্রী বলেন, বিএনপি নেতৃত্বাধীন জোটের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে ২০১৪-১৫ অর্থবছরে জিডিপির যে লক্ষ্য মাত্রা অর্জন করতে পারিনি।রাজনৈতিক সহিংসতায় না হলে জিডিপির প্রবৃদ্ধি ৭ শতাংশ ছাড়িয়ে যেত। এরপরও বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ জিডিপি প্রবৃদ্ধি অর্জনকারী দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম।

মুহিত আরও বলেন, ২০১৮ সালে দেশ থেকে অতিদরিদ্র বিতাড়িত করবো। এখন আমাদের মাথাপিছু আয় ১ হাজার ৩১৪ মার্কিন ডলার। এখন আমাদের রিজার্ভ রয়েছে ২৩ দশমিক ৭ শতাংশ।

তিনি বলেন, এ অর্থ বছরে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ২ শতাংশ।

২০১৪-১৫ অর্থবছর রাজনৈতিক অস্থিরতার কারণে জিডিপির কমিয়ে ৭ শতাংশ করা হয়। এরপরও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। সরকারের তথ্য মতে গত অর্থবছরে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৬ দশমিক ৫১ ভাগ।

এ জাতীয় আরও খবর

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী