,

বিচে নগ্ন ডায়াজ

news-image

বিনোদন প্রতিবেদক : হলিউডে অভিনেত্রী হিসেবে নিজের একটি শক্ত অবস্থান অনেক আগেই তৈরি করেছেন ক্যামেরুন ডায়াজ। বিভিন্ন ছবিতে তাকে অ্যাকশন দৃশ্যে যেমন দেখা গেছে তেমনি আবেদনময়ীরূপে পর্দায় এসেও কোটি তরুণের বুকে কাঁপন ধরিয়েছেন এ তারকা। বেশ কজন অভিনেতার সঙ্গে তার স্ক্যান্ডালের খবরও মোটামুটি সবার জানা। গত বছর ‘সেক্স টেপ’ ছবিতে একাধিক আপত্তিকর দৃশ্যে অভিনয় করে আলোচনায় আসেন ডায়াজ। এরপর দীর্ঘদিন অনেকটা আড়ালেই ছিলেন তিনি। তবে সম্প্রতি নতুন ছবির শুটিং করতে সুইজারল্যান্ডে অবস্থান করছেন ডায়াজ। এক মাস ধরেই এখানে শুটিং করছেন তিনি। তবে এখানে অনেকটা বেপরোয়া ডায়াজকে আবিষ্কার করা গেছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি এ ছবির শুটিংয়ের ফাঁকে বিচে নগ্নভাবে তিনি ক্যামেরাবন্দি হয়েছেন। বিকালের শুটিংয়ের পর বিচের অল্প পানিতে পুরোপুরি নগ্ন হয়ে সাঁতার কাটছিলেন ক্যামেরুন। এ সময় তার পরনে কিছুই ছিল না। বিচের নীরব জায়গাকেই তিনি এর জন্য বেছে নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এক পাপারাজ্জি তার বিচে নগ্ন হওয়ার দৃশ্যটি ক্যামেরাবন্দি করে ফেলেন। সেটি ছড়িয়েছেও বাতাসের গতিতে। এখন বিভিন্ন ওয়েবসাইটে ঠাঁই পাচ্ছে তার এই নগ্ন ছবি। বিয়ষটি ডায়াজকে বেশ বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। বিষয়টি নিয়ে চটেছেনও তিনি। নিজের টুইটারে ডায়াজ লিখেছেন, তারকাদের সম্পর্কে সাধারণ মানুষের আগ্রহ আছে সেটা আমরা সবাই জানি। সে কারণেই মাঝে মধ্যেই অনেক ব্যক্তিগত বিষয়ও আমি প্রকাশ করি। কিন্তু আমার স্নানের দৃশ্যও কী সবাইকে দেখাতে হবে? মিডিয়ার কী কোন দায়িত্ববোধ নেই? এটা কী ধরনের কথা! আমি এর তীব্র প্রতিবাদ জানাই। পরবর্তীতে এরকম কোন ঘটনা ঘটলে আমি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবো।

এ জাতীয় আরও খবর

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী