,

রোহিঙ্গাদের সঙ্গে ‘বৈষম্যমূলক আচরণ’ বন্ধের আহ্বান ওবামার

news-image

আন্তর্জাতিক ডেস্কমিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সামরিক জান্তার স্বৈরশাসনের কবল থেকে মুক্ত হয়ে গণতন্ত্রের পথে হাঁটতে থাকা মিয়ানমার যদি সফল হতে চায়, তবে তাদের এ বৈষম্য থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ওবামা বলেন, আমার মনে হয় আমি যদি রোহিঙ্গা হতাম, আমার জন্মভূমিতেই আমি বসবাস করতে চাইতাম। কিন্তু, আমার সরকার আমাকে সুরক্ষা দিচ্ছে এবং মানুষ আমার সঙ্গে ভালো ব্যবহার করছে, সে বিষয়টাও নিশ্চিত করতে চাইতাম আমি। গণতান্ত্রিক পরিবর্তনের অংশ হিসেবে রোহিঙ্গাদের সঙ্গে কিভাবে আচরণ করা হচ্ছে, তা অত্যন্ত গুরত্বপূর্ণ। ওয়াশিংটনে দক্ষিণ-পূর্ব এশিয়ার তরুণ নেতাদের সঙ্গে এক বৈঠকে গত সোমবার ওবামা বলেন, রোহিঙ্গাদের সঙ্গে বেশ বৈষম্যমূলক আচরণ করা হয়েছে এবং এটা তাদের পালিয়ে যাওয়ার কারণের একটি অংশ। ওবামা বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো, মানুষ কেমন দেখতে বা তাদের ধর্মবিশ্বাস কি, তার ওপর ভিত্তি করে সৃষ্ট বৈষম্যের অবসান ঘটানো।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা