,

নবীনগরে ইউপি সদস্য’র খুনের ঘটনায় গ্রেফতার ১

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চাঞ্চল্যকর বিটঘর ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য ইয়াসমিন আক্তার খুনের ঘটনায় এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় নিহতের ভাসুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমদাদুল হক বাদী হয়ে ৬ জনকে আসামী করে গত মঙ্গলবার রাতে নবীনগর থানায় মামলা দায়ের করেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতেই উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে অভিযান চালিয়ে বিটঘর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে জহিরুল হক (৪০) কে গ্রেফতার করে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বলেন, তদন্তের স্বার্থে আসামীদের নাম গোপন রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ মে শনিবার রাতে একদল দুর্বৃত্ত মহিলা ইউপি সদস্য ইয়াসমিন আক্তারকে তার নিজ বাড়িতে ঢুকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ও সারা শরীর কুপিয়ে নৃশংস ভাবে খুন করে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা