,

সানিকে ভারতছাড়া করতে চান রাখি

news-image

বিনোদন প্রতিবেদক : জিসম ২’ তারকা সানি লিওনের সময়টা আসলেই ভালো যাচ্ছে না। দিন কয়েক আগে সানিকে সেলিনা জেটলির বাড়িছাড়া করার খবরে শোরগোল ওঠে বলিউডে। তার রেশ কাটতে না কাটতেই এবার সানিকে ভারত ছাড়তে বললেন বলিউডের আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। সানির প্রতি ক্ষোভ প্রকাশ করে রাখি বলেন, ‘সানি লিওন, আমার ভারত ছেড়ে আপনি চলে যান। আমার চলচ্চিত্র শিল্প ছেড়ে দেন আপনি।’

সানি লিওন, রাখি সাওয়ান্ত—বলিউডে এ দুই তারকার ভাবমূর্তির মধ্যে বেশ মিলও রয়েছে। তাঁদের দুজনেরই জনপ্রিয়তার অন্যতম কারণ আবেদনময় পর্দা উপস্থিতি। এক দশকেরও বেশি সময় ধরে বহু আইটেম গানে অংশ নিয়ে আইটেম গার্ল তকমা পেয়েছেন রাখি সাওয়ান্ত।

অন্যদিকে সাবেক পর্নো তারকা সানি লিওন বলিউডে পা রাখেন ২০১২ সালে। কাকতালীয় বিষয় হলো, ২০১২ সালের পর আর কোনো আইটেম গানে দেখা যায়নি রাখিকে। তাঁর অনুপস্থিতিতে বেশ কয়েকটি জনপ্রিয় আইটেম গানে অংশ নিয়ে রাখির সাম্রাজ্যে যেন হানা দেন সানি। সে কারণেই কি না কে জানে, সানিকে একদমই সহ্য করতে পারেন না রাখি।

সানিকে বাড়িছাড়া করছেন সেলিনা!

মাত্র এক মাস আগেই সানির প্রতি নিজের ক্ষোভ ঝাড়েন রাখি। বলেন, ‘সানি লিওনের সঙ্গে আমার তুলনা করবেন না। নাচ, পারফরম্যান্স, রিয়েলিটি শোয়ের মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করে আমি জনপ্রিয়তা পেয়েছি। আমি জনপ্রিয়তা অর্জনের জন্য কখনোই পর্নো ছবিতে অভিনয় করিনি। আমাকে বরং জেনিফার লোপেজ, ম্যাডোনার সঙ্গে তুলনা করতে পারেন আপনারা।’

উল্টো-পাল্টা মন্তব্য করে এখন পর্যন্ত বহুবার মুখরোচক খবরের জোগান দিয়েছেন রাখি সাওয়ান্ত। এবার সানিকে নিয়ে বেফাঁস মন্তব্য করে খবরের শিরোনাম হলেন। তিনি কেবল সানিকে ভারত ছাড়তেই বলেননি, তাঁকে ধুয়ে দেবেন বলেও মন্তব্য করেছেন। নিজের নতুন একটি আইটেম গান আসছে জানিয়ে ‘এক পেহলি লীলা’ তারকা সানি লিওনকে উদ্দেশ করে রাখি বলেন, ‘আমি রাখি সাওয়ান্ত আসছি লীলাকে ধুয়ে দিতে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে মিড-ডে ডটকম।

রাখি আরও বলেন, ‘সানির কারণে বাধ্য হয়েই আজ আমাকে সংক্ষিপ্ত পোশাক পরতে হচ্ছে। সানির এখনই ভারত ছেড়ে চলে যাওয়া উচিত যাতে করে আর কোনো ভারতীয় নারী এমন পরিস্থিতির মুখে পড়তে বাধ্য না হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ