,

লন্ডনে ‘স্পাই’ এর প্রিমিয়ারে আকর্ষণীয় নার্গিস

news-image

বিনোদন প্রতিবেদক : বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরির ‘স্পাই’ সিনেমা দিয়ে হলিউডে অভিষেক হতে চলেছে। হলিউডের নামীদামী তারকাদের সঙ্গে বলিউড অভিনেত্রীর এই যাত্রা আরও স্মরণীয় করে রাখতেই যেন লন্ডনে ‘স্পাই’ সিনেমার প্রিমিয়ারে নার্গিস হাজির হলেন আরও আকর্ষণীয়ভাবে।

হলিউডের অনেক খ্যাতনামা তারকাদের সঙ্গে কাজ করতে পেরে স্বাভাবিকভাবেই নার্গিস দারুণ উচ্ছ্বসিত। লন্ডনে ‘স্পাই’ সিনেমার প্রিমিয়ার শোতে এই অভিনেত্রীকে হাসিমুখে রেড কার্পেটে ক্যামেরার সামনে দাঁড়াতে দেখা গেল। রেড কার্পেটে সেদিন এই অভিনেত্রী নিজেও হাজির হয়েছিলেন লাল টকটকে গাউনে।‘স্পাই’ সিনেমায় আরো অভিনয় করেছেন মেলিসা ম্যাককার্থি, জেসন স্ট্যাথাম ও জুডো ল এর মত তারকারা।‘রকস্টার’ সিনেমায় রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করে সর্বপ্রথম নার্গিস ফাখরি সকলের নজরে আসেন। এরপরে ‘মে তেরা হিরো’ সিনেমাটিতেও বরুন ধাওয়ানের বিপরীতে তিনি অভিনয় করেন। সালমান খানের হিট সিনেমা ‘কিক’ এর ‘ডেভিল মেরা ইয়ার’ তো ছিল গত বছরের হিট গানগুলোর অন্যতম।

উল্লেখ্য, ‘স্পাই’ সিনেমাটি আগামী ৫ জুন মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা