,

অ্যান্ড্রয়েড এম আনছে গুগল

news-image

প্রযুক্তি ডেস্ক : এলের পরে এম। অ্যান্ড্রয়েডের এল সংস্করণটির পর এবারে আসছে অ্যান্ড্রয়েড এম। স্মার্টফোনকে আরও বেশি স্মার্ট করে তুলতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করতে পারে গুগল। গতকাল বৃহস্পতিবার গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলনে ‘অ্যান্ড্রয়েড এম’সংস্করণটির প্রিভিউ সংস্করণ দেখিয়েছে গুগল। এ বছরের শেষ দিকে অ্যান্ড্রয়েডের নতুন এই সংস্করণটি উন্মুক্ত করতে পারে গুগল। এই সংস্করণটির সঙ্গে গুগল নাউয়ের একটি হালনাগাদ সংস্করণও যুক্ত হবে। এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

এক খবরে বিবিসি জানিয়েছে, অ্যান্ড্রয়েড এম ব্যবহারকারীকে স্মার্টফোনের প্রাইভেসি সেটিংস বা ব্যক্তিগত গোপন বিষয়গুলো সংরক্ষণে অধিক সুবিধা দেবে এবং অ্যান্ড্রয়েড পে নামের একটি স্মার্ট ওয়ালেট ব্যবহারের সুবিধা হবে এতে। অ্যাপলের অ্যাপল পের মতো গুগলে যুক্ত হয়েছে অ্যান্ড্রয়েড পে।

অ্যান্ড্রয়েড এম ছাড়াও ‘আনলিমিটেড’ বা অসংখ্য ফটো ও ভিডিও সংরক্ষণের জন্য একটি অ্যাপ্লিকেশন উন্মুক্ত করেছে গুগল। বিনা মূল্যের এই স্টোরেজে সব ছবি ও ভিডিও সংরক্ষণ করে রাখা যাবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ