,

হাসপাতালেই থাকতে পারেন সালাহ উদ্দিন

news-image

বুকের ব্যথা অনুভব করায় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে কারাগার থেকে ফের হাসপাতালে নেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে হাসপাতালে তার  বেশকিছু পরীক্ষা করা হয়েছে। এর আগে গতকাল বুধবার সালাহ উদ্দিন আহমেদকে ১৪ দিনের জন্য বিচারিক হেফাজতে নেয়া হয়। এর কয়েক ঘণ্টা পরে বুকে ব্যথা অনুভব করলে তাকে ফের হাসপাতালে পাঠানো আদেশ দেয় আদালত। তাকে নেগ্রিমস হাসপাতালের জরুরি বিভাগে বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়েছে। আদালত হাসপাতালকে সালাহ উদ্দিনের হৃদযন্ত্র, কিডনিসহ শারীরিক বিষয়গুলো সঠিকভাবে পর্যবেক্ষণ ও চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছেন। আগামী ১০ই জুন আদালতে তোলার আগ পর্যন্ত তাকে হাসপাতালেই রাখা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের