,

সানির পথ আটকাল সেন্সর বোর্ড

news-image

বিনোদন প্রতিবেদকবলিউডে অভিষেক হওয়ার পর কিছুটা যেন পেছনের সারিতেই ছিলেন সানি লিওন। তবে সে চোট সামলে একটা সময় নিজের চেষ্টা আর প্রযোজকদের ব্যবসাবুদ্ধির কল্যাণে ইঁদুরদৌড়ে ভালোভাবেই নেমে পড়েছিলেন তিনি। সাম্প্রতিক ছবি মাস্তিজাদে তাঁর আরেকটি সাফল্য হতে পারত। কিন্তু অশ্লীলতার অভিযোগে এবার সানির পথ আটকেছে ভারতীয় সেন্সর বোর্ড। অশ্লীলতার অভিযোগে ছাড়পত্র আটকে গেছে মাস্তিজাদের। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

সানি লিওনের ছবি মানেই যেন সেখানে খোলামেলা দৃশ্য আর যৌনতা আ​ছেই। দর্শক থেকে সমালোচক কমবেশি সবাই এটা নিশ্চিত হয়েই ছবি দেখতে বসেন। আর যারাই সানিকে নিয়ে ছবিতে টাকা লগ্নি করেন। তাঁরাও সে বিষয়টি মাথায় রেখেই যেন ব্যবসায় নামেন। সেন্সরের কাঁচির ধার বাঁচিয়ে এর আগের ছবিগুলো টপকালেও এবার মাস্তিজাদের পথ আটকে দাঁড়িয়েছে ভারতীয় সেন্সর বোর্ড। আর এ কারণেই মিলাপ জাভেরির এই ছবির কোনো মুক্তির তারিখ ঠিক হয়নি। মাস্তিজাদে ছবিতে অভিনয় করেছেন তুষার কাপুর, বীর দাস আর সানি লিওন। সানির আবার এ ছবিতে দুই ভূমিকা। দুটি চরিত্রে অভিনয় করছেন বলিউডের সেক্স সিম্বল হয়ে ওঠা এই ইন্দো-কানাডীয় আলোচিত অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ