,

গারো তরুণী ধর্ষণে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

news-image

অপরাধ ডেস্ক : রাজধানীতে মাইক্রোবাসে তুলে গারো তরুণীকে দলবেধে ধর্ষণের ঘটনার আশরাফ ওরফে তুষার এবং ওই মাইক্রোবাসের চালক লাভলুকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার রাতে ঢাকা ও পটুয়াখালী থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ হাসান জানান, মঙ্গলবার রাতে লাভলুকে গ্রেপ্তার করা হয়, ঢাকার গুলশান-১ এলাকা থেকে। আর তুষারকে ধরা হয়েছে পটুয়াখালীর কলাপাড়া থেকে।

‘তারাই ধর্ষণের ঘটনার মূল পরিকল্পনাকারী। মেয়েটিকে জোর করে গাড়িতে তুলে নেওয়ার পর তারাও ধর্ষণে অংশ নেয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।’

ধর্ষণের শিকার মেয়েটি থানায় যে মামলা করেছেন, তাতে পাঁচজন মিলে ধর্ষণের কথা বলা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে মুফতি মাহমুদ হাসান জানান।

তিনি বলেন, তুষার ও লাভলুকে গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

গত বৃহস্পতিবার রাতে কুড়িল বিশ্বরোড থেকে ওই আদিবাসী তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। মেয়েটি যমুনা ফিউচার পার্কে একটি পোশাকের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। এ বিষয়ে মেয়েটি রাজধানীর ভাটারা থানায় মামলা করেছেন। মামলায় তিনি উল্লেখ করেন, চলন্ত মাইক্রোবাসে পাঁচজন মিলে তাঁকে ধর্ষণ করেছে।

র‌্যাবের ভাষ্য, গ্রেপ্তার হওয়া তুষার একটি বিদেশি প্রতিষ্ঠানের মাইক্রোবাস চালান। বৃহস্পতিবার রাতে তিনি গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। মেয়েটি কাজ শেষে বের হওয়ার পর তাঁকে গাড়িতে তুলে নেওয়া হয়। চলন্ত গাড়িতে সহযোগীদের নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে তুষার।

তবে মেয়েটি ভাটারা থানায় যে মামলা করেছেন, এতে সন্দেহভাজন বা আসামি হিসেবে তুষার বা অন্য কারও নাম উল্লেখ করা হয়নি। মামলায় অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা