,

ভারতে তাপপ্রবাহে নিহতের সংখ্যা ১১০০ ছাড়াল

news-image

ভারতে তাপ্রবাহে নিহতের সংখ্যা ১১০০ ছাড়িয়েছে। দেশের কোনো কোনো স্থানে তাপমাত্রা ৫০ ডিগ্রিতে উঠেছে। বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গনা এবং অন্ধ্র প্রদেশে। এখানে গত সপ্তাহ থেকে মৃতের সংখ্যা ১১১৮ জনে দাঁড়িয়েছে। আগামী কয়েক দিনে কোনো কোনো এলাকার তাপমাত্রা কমতে পারে। লোকজনকে ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলীয় ওই দুটি রাজ্যে মধ্য এপ্রিল থেকেই তাপদাহ পরিস্থিতি বিরাজ করলেও বেশিরভাগ মৃত্যু ঘটেছে গত সপ্তাহে। শুধু অন্ধ্র প্রদেশেই মারা গেছে ৮৫২ জন। এখানে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে।

লোকজনকে ক্যাপ ছাড়া ঘরের বাইরে যেতে নিষেধ করেছে প্রশাসন। বলা হয়েছে প্রচুর পানি করতে।শহরে পানি সরবরাহের জন্য এনজিওগুলোর প্রতি অনুরোধ করেছে প্রশাসন। তেলেঙ্গনায় মারা গেছে ২৬৬ জন। চলতি সপ্তাহের শেষের দিকে অন্ধ্র প্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সূত্র: বিবিসি
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা