বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ৪৭ থেকে পিছিয়ে ৫৯তম শেখ হাসিনা

news-image

বরাবরের মতো বিশ্বের ক্ষমতাধর একশ’ নারীর তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। তালিকায় শীর্ষস্থানে রয়েছেন জার্মানীর চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়েছেন ৫৯তম ক্ষমতাধর নারী। অবশ্য গতবার তার অবস্থান ছিল ৪৭তম।

ফোর্বসের ওয়েবসাইটে মঙ্গলবার ২০১৫ সালের এই তালিকাটি প্রকাশ করা হয়েছে।

শেখ হাসিনা সম্পর্কে ফোর্বস লিখেছে, ২০১৪ সালে স্বল্প ভোটারের অংশগ্রহণে সহিংস নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রথম মেয়াদে তিনি প্রধানমন্ত্রী ছিলেন। পরে ২০০৯ সালে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

টানা দ্বিতীয় মেয়াদে তার জয়ী হওয়া নির্বাচন নিয়ে এতে লেখা হয়, শেখ হাসিনার ওই জয়কে বলা হয় ‘নির্বাচনী প্রহসন’। এছাড়া কেবল ২০১৩ সালের রাজনৈতিক সহিংসতায় নিহত হয় পাঁচ শতাধিক মানুষ।

এতে বলা হয়, জাতিসংঘের আপত্তি উপেক্ষা করে পাকিস্তান থেকে বাংলাদেশের আলাদা হয়ে যাওয়ার সময় একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত আবদুল কাদের মোল্লার ফাঁসি গত ডিসেম্বরে কার্যকর করে হাসিনা সরকার।

ফোর্বস আরো লিখেছে, শেখ হাসিনা ১৯৮১ সালে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। তার বাবা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান যিনি ১৯৭৫ সালে খুন হন।

এবারের তালিকায় মের্কেলের পরেই আছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তৃতীয় অবস্থানে আছেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহসভাপতি মেলিন্ডা গেটস।

ফোর্বসের তালিকায় বিগত ১২ বছরে এবার নিয়ে ১০ বার জায়গা করে নিলেন অ্যাঙ্গেলা মের্কেল। এই ১০ বারের মধ্যে ৯ বারই তিনি প্রথম স্থান দখল করেছেন।

ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় এবার নতুন মুখ রয়েছে ১৯টি।

শীর্ষ নিউজ

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক