,

ভুল নিউজ করায় প্রথম আলোর এক লাখ টাকা জরিমানা

news-image

অপরাধ ডেস্কঅন্তঃসত্ত্বা এক নারী শ্রমিককে ছুটি না দেওয়ায় গার্মেন্টের টয়লেটে সন্তান প্রসব করেছে মর্মে ভুল নিউজ প্রকাশ করায় দৈনিক প্রথম আলোকে এক লাখ টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মাদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। পত্রিকায় এমন প্রতিবেদন প্রকাশ করায় অন্তঃসত্ত্বা শ্রমিক হামিদা আক্তার সামাজিকভাবে হেয় হয়েছেন বলে দৈনিক প্রথম আলোকে সেই শ্রমিককে ক্ষতিপূরণ হিসেবে টাকা দিতে বলা হয়েছে।

গত ১০ মে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে একটি রুল জারি করেন। অন্তঃসত্ত্বা সেই নারী শ্রমিককে ছুটি না দেওয়ার কারণ ব্যাখ্যা করতে অ্যাপেক্স ফুটওয়্যার ফ্যাক্টরির পরিচালকসহ তিনজনকে তলব করেছিলেন আদালত। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মাদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে সেই আদেশ দেন। কালিকায়াকৈর থানার নির্বাহী অফিসারকে সরেজমিনে গিয়ে এ বিষয়ে তদন্ত করে আগামী ২৪ জুনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতেও বলা হয়েছিল আদেশে।

আদালতে সংশ্লিষ্টরা প্রতিবেদন দাখিল করে বলেন, শ্রমিক হামিদার এমন ঘটনা ঘটেনি। এমনকি সেই দিন ছুটিও চাননি। প্রথম আলোর সংবাদটি মিথ্যা বলে জানানো হয়। এর প্রেক্ষিতে প্রথম আলোকে জরিমানা করা হয়। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ছুটি না পেয়ে কারখানার টয়লেটের ভেতরে সন্তান প্রসব করেছেন হামিদা আক্তার নামে এক নারী শ্রমিক। প্রসবের পর মাকে বাঁচানো গেলেও নবজাতকের মৃত্যু হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় অ্যাপেক্স ফুটওয়্যার কারখানায় ঘটনাটি ঘটে বলে প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ