,

অবশেষে খোঁজ মিলল টাকার গাছের !!

news-image

টাকা কি গাছে ধরে? হ্যাঁ, গাছেই ধরছে। রেগে যাবেন না প্লিজ। শুনতে অবাক লাগলেও সম্প্রতি ইংল্যান্ডে এমনই একটি টাকার গাছের সন্ধান মিলেছে।

ইংল্যান্ডের কয়েক হাজার পর্যটক ‘ইচ্ছাপূরণ গাছ’ তৈরি করেছেন। এই ‘ইচ্ছাপূরণ গাছ’ কে অবশ্য এখন অনেকেই টাকার গাছ হিসাবে উল্লেখও করছেন।

 

মানুষের ধারণা, এই গাছে টাকা লাগিয়ে রাখলে মনের সব আশা আকাঙ্খা পূর্ণ হয়। আশা আকাঙ্খা পূরণ করতে তাই গাছের গায়ে মুদ্রা, হাতুড়ি দিয়ে খোদাই করে রাখেন পর্যটকরা। ফলে গাছটির বাকলে শুধু টাকা আর টাকা। তাই অনেকে এই গাছটিকে টাকার গাছ হিসাবেও ডাকছেন।

money-trees3কোনো পথচারী কিংবা পর্যটক ওই গাছের সামনে আসলেই, সে এই টাকার গাছে নিজের ইচ্ছা পূরণের সদিচ্ছায় গুঁজে দিচ্ছেন টাকা। এইভাবে প্রতিটা গাছ পথচারীর গোপন ইচ্ছা এবং স্বপ্ন পূরণের আশা নিয়ে যেন দাঁড়িয়ে আছে।

এই ধরনের গাছ ইংল্যান্ডের কাম্ব্রিয়া এবং পোর্টমেরিয়ন অঞ্চলে বেশি দেখা যায়।

বিবিসির সূত্র মতে জানা যায়, ১৭০০ সালের দিকে সুইডিশ লোকজন তাদের অসুস্থতা আরোগ্য লাভের আশায় গাছে মুদ্রা খোদাই করতেন। তবে তাদের ইচ্ছা পূরণ হয়েছে কিনা সেটা নিশ্চিত না হওয়া গেলেও এই ধরনের গাছ তৈরির ঐতিহ্য এখনও টিকে আছে।

এ জাতীয় আরও খবর

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী