,

বিজয়নগরে গাঁজাসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতীয় গাঁজাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার সন্ধ্যায় বিজয়নগর থানা পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার চান্দুরা ইউনিয়নের রামপুর নামক স্থানে যানবাহনে তল্লাশি চালায়। এসময় মাধবপুরগামী একটি যাত্রীবাহী সিএনজি তল্লাশি চালিয়ে ভারতীয় ২ কেজি গাঁজাসহ মহিলা মাদক ব্যবসায়ী জাহানারা বেগম (৫০)কে গ্রেফতার করে। সে হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত ফজল মিয়ার স্ত্রী। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ীকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়। মাদকের বিরুদ্ধে বিজয়নগর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা