বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স

news-image

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম আসরের ফাইনালে মুখোমুখি হয় মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। কোলকাতার ইডেন গার্ডেনসে বিগ বাজেটের এ আসরে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার মুম্বাই ৪১ রানে হারিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে।

হাইভোল্টেজ এ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন চেন্নাই দলপতি মহেন্দ্র সিং ধোনি। রোহিত শর্মা, কাইরন পোলার্ড, আম্বাতি রাইডু আর লেন্ডল সিমন্সের ব্যাটে ভর করে মুম্বাই ইন্ডিয়ান্স ৫ উইকেট হারিয়ে ২০২ রান তোলে। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬১ রানে থেমে যায় চেন্নাইয়ের ইনিংস।

টস হেরে ব্যাটিং উদ্বোধন করতে আসেন মুম্বাইয়ের দুই ওপেনার লেন্ডল সিমন্স এবং পার্থিব প্যাটেল। আর বল হাতে চেন্নাইয়ের হয়ে সূচনা করতে আসেন আশিস নেহারা। প্রথম ওভারের পঞ্চম বলে ফাফ ডু প্লেসিসের অসাধারণ থ্রোতে রান আউট হয়ে ফেরেন প্যাটেল। প্রথম ওভার থেকে আসে মাত্র এক রান।
দলীয় ১২০ রানের মাথায় সাজঘরে ফেরেন রোহিত শর্মা। ব্রাভোর স্লোয়ার বলে রবীন্দ্র জাদেজার তালুবন্দি হওয়ার আগে রোহিত করেন ৫০ রান। তার ২৬ বলের ইনিংসে ছিল ৬টি চার আর দুটি ছক্কা। রোহিত আর সিমন্স মিলে ১১৯ রানের জুটি গড়েন।

ডোয়াইন স্মিথের করা পরের ওভারের প্রথম বলে বোল্ড হয়ে ফেরেন সিমন্স। বিদায় নেওয়ার আগে ৪৫ বলে ৬৮ রানের একটি দারুণ ইনিংস খেলেন ক্যারিবীয় এ তারকা ব্যাটসম্যান। তার ইনিংসে ছিল ৮টি চারের পাশাপাশি তিনটি ছয়।

রোহিত শর্মা এবং সিমন্স দু’জনই অর্ধশতক হাঁকিয়ে বিদায় নেন। প্রথম দিকে ধীর গতিতে শুরু করলেও শেষ দিকে জ্বলে উঠেন পোলার্ড। ১৯তম ওভারে মোহিত শর্মার বলে রায়নার হাতে ধরা পড়ার আগে ১৮ বলে দুটি চারের পাশাপাশি ৩টি ছক্কা হাঁকিয়ে এ ক্যারিবীয়ান করেন ৩৬ রান। আশিস নেহারার করা ১৭তম ওভারে কাইরন পোলার্ড তিনটি ছয়ের সঙ্গে একটি চার হাঁকান। সে ওভারে ২৩ রান আসে মুম্বাইয়ের।
আম্বাতি রাইডু ২৪ বলে তিনটি ছয়ে করেন অপরাজিত ৩৬ রান।

মুম্বাইয়ের ছুড়ে দেওয়া ২০৩ রানের জবাবে ব্যাট করতে নামেন চেন্নাইয়ের দুই ওপেনার ডোয়াইন স্মিথ এবং মাইক হাসি। দুই ওপেনার ৪.৪ ওভারে ২২ রান তুলে বিচ্ছিন্ন হন। হাসি মাত্র ৪ রান করে বিদায় নেন। আরেক ওপেনার স্মিথ করেন ৫৭ রান। ক্যারিবীয়ান এ হার্ডহিটার ৪৮ বলে ৯টি চার আর একটি ছক্কা হাঁকান।

তিন নম্বরে নামা সুরেশ রায়না ১৯ বলে তিনটি চারের সাথে একটি ছয় মেরে ২৮ রান করেন। আর চেন্নাই দলপতির ব্যাট থেকে আসে ১৩ বলে ১৮ রান। শেষ দিকে মোহিত শর্মা ৭ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। ব্রাভো, ফাফ ডু প্লেসিস, পাওয়ান নেগি, রবীচন্দ্রন অশ্বিনরা ব্যর্থ হলে তৃতীয়বার শিরোপার স্বাদ নেওয়া হয় না চেন্নাইয়ের। শেষ ওভারে ২১ রান আসে।

মুম্বাইয়ের হয়ে ৪ ওভার বল করে ২৫ রান দিয়ে তিনটি উইকেট নেন ম্যাকক্লেনাঘ্যান। এছাড়া দুটি উইকেট নেন মালিঙ্গা এবং হরভজন সিং।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা