,

চীনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭

news-image

চীনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭ তে দাঁড়িয়েছে। এদের মধ্যে দুজন স্কুলের ছাত্রও রয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সম্প্রতি চীনের গুয়াংশি এবং হুনানসহ ছয়টি প্রদেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চল বন্যায় আক্রান্ত হয়। বন্যায় এসব অঞ্চলের পাহাড়ি এলাকাগুলোতে সবমিলিয়ে ৫৭ জন প্রাণ হারিয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন আরো ১৩ জন। গৃহহীন হয়ে পড়েছে আরো  হাজার হাজার মানুষ। এছাড়া বহু বাড়ি-ঘর ধ্বংস এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

এদিকে বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে বুধবার গুইয়াং শহরের একটি নয়তলা ভবন ধসে পড়লে ১৬ জন প্রাণ হারিয়েছে বলে জানা গেছে। প্রতি বছরই মৌসুমী বৃষ্টির কারনে বন্যা কবলিত হয় চীনের বিভিন্ন অঞ্চল। এর আগে ১৯৯৮ সালের বন্যাতে প্রায় ৪ হাজার ১শ ৫০ জন মারা গিয়েছিল। এদের অধিকাংশই ছিল ইয়াংজে নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা। ইয়াংজে নদীতে উপচে পড়া বন্যার পানি তিনটি বাঁধ ধারন করতে পারলেও দেশটির অন্য অংশ বন্যায় কবলিত হয়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর