,

সরাইলে সিএনজি চালকের গলাকাটা লাশ উদ্ধার

news-image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক সিএনজি চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. গাজী মিয়া(৩০)। বুধবার সকাল ৯টায় পুলিশ উপজেলার কুট্টা পাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে। নিহত গাজী মিয়া জেলার নাসিরনগরের মহিষবেড় এলাকার আনিস মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কালিকচ্চ এলাকায় সিএনজি চালিত অটোরিক্সা চালাত গাজী মিয়া। সেখানেই একটি ঘরে ভাড়া থাকত সে। গত ৩ দিন যাবত তাকে খুজে পাওয়া যাচ্ছিল না। আজ বুধবার সকালে সরাইলের কুট্টা পাড়া এলাকার এনজিও ব্রাক এর পিছনে একটি ফসলী জমির আইলে তার গলাকাটা লাশ পাওয়া যায়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেল’র সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এসময় তিনি আরও জানান তদন্ত করে এ ঘটনার সাথে জড়িত প্রকৃত আসমিতের গ্রেফতার করা হবে।


 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ