,

যান্ত্রিক ত্রুটির কারনে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : যান্ত্রিক ত্রুটির কারনে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের বৃহৎ একটি ইউনিট সহ তিনটি ইউনিট বন্ধ হয়ে যায়। এতে করে জাতীয় গ্রীডে ২৬৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পায়।
বুধবার সকাল ৮টার দিকে চালুকৃত এই তিনটি ইউনিটে একযোগে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। কারখানা প্রকৌশলী মো. ইয়াকুব জানান, সকালে বিদ্যুৎ কেন্দ্রের সুইচ ইয়ার্ডের সাবস্টেশনে ১৩২ কেভি লাইনে ট্রিপ করে। এসময় বিদ্যুৎ কেন্দ্রের চালুকৃত ৬৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ২নং ইউনিট, ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৩নং ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন একযোগে বন্ধ হয়ে যায়। এতে করে জাতীয় গ্রীডে ২৬৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা কাজ শুরু করেছে। খুব শীঘ্রই সবকটি ইউনিট চালু হবে বলেও জানান তিনি।


 

 

এ জাতীয় আরও খবর

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী