,

কুরআন পোড়ানোর গুজবে হত্যা : ১১ পুলিশের দণ্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে কুরআন পোড়ানোর গুজব তুলে এক মহিলাকে পিটিয়ে হত্যার ঘটনা ঠেকাতে ব্যর্থতার দায়ে পুলিশের ১১ জন সদস্যকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

ঐ হত্যাকাণ্ড জড়িত থাকার দায়ে এ মাসের গোঁড়ার দিকে চার জনের মৃত্যুদণ্ড হয়। আরও আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

গত মার্চে ফারখুন্দা নামে ২৮ বছরের ঐ মহিলার মৃত্যু নিয়ে আফগানিস্তান জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়।

গণপিটুনিতে ঐ হত্যাকাণ্ডটি ঘটেছিল কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে কয়েক মিনিটের হাটা পথে।

এক তাবিজ ফেরিওয়ালার সাথে তর্কে জড়িয়ে পড়েছিলেন ফারখুন্দা।

কাল্পনিক আশ্বাস দিয়ে মহিলাদের কাছে তাবিজ বিক্রির অভিযোগ তুললে ঐ ফেরিওয়ালা ক্ষেপে যায়। বাকবিতণ্ডার মাঝে, সে হঠাৎ করে ফারখুন্দার বিরুদ্ধে কুরআন পোড়ানোর অভিযোগ তুলে চিৎকার শুরু করে।

সঙ্গে সঙ্গে বহু লোক ঐ মহিলার ওপর ঝাঁপিয়ে পড়ে পেটাতে থাকে।

পরে সরকারি এক তদন্তে প্রমাণিত হয়েছে ফারখুন্দার বিরুদ্ধে কুরআন পোড়ানোর ঐ অভিযোগ ছিল কাল্পনিক।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজনের মধ্যে ঐ তাবিজ বিক্রেতাও রয়েছে।

সূত্র : বিবিসি

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ