,

মাড়ি থেকে রক্ত পড়ে?

news-image

স্বাস্থ্য ডেস্ক : দাঁত থাকতে তার মর্যাদা না বুঝলেও দাঁত না থাকলে ঠিকই বুঝি। দাঁত ব্রাশে আলসেমি, দাঁতে সামান্য সমস্যায় চিকিৎসা না করা একসময় অনেক বড় ধরনের সমস্যা সৃষ্টি করে। জরিপে দেখা যায় প্রায় ৫৫% পূর্ণবয়স্ক মানুষ ঘুমের আগে দাঁত ব্রাশ করেন না। ফলে দাঁতের এবং দাঁতের মাড়ির নানা সমস্যা দেখা দেয়। এসব সমস্যার মধ্যে মাড়ি থেকে রক্ত পড়া অন্যতম। এই সমস্যা রোধে ঘরোয়া কিছু ব্যবস্থা নিতে পারেন, যা তাৎক্ষণিক ভাবে সমস্যা উপশম করবে। মাড়িকে সুরক্ষা দিতেও ভালো কাজ করবে। যেমন-

লবঙ্গ

লবঙ্গের অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান মাড়ির রক্ত পড়া দ্রুত বন্ধ করে এবং দাঁতের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে। মাড়ির রক্ত পড়া রোধে দুটো লবঙ্গ মুখে নিয়ে চিবিয়ে চুষতে থাকুন। দেখবেন মাড়ির রক্ত পড়ার সমস্যা দূর হবে।

অ্যালোভেরা

অ্যালোভেরার জেল বের করে মাড়িতে ঘষে নিন। এরপর অ্যালোভেরার জেলটি খানিকক্ষণ মুখে রেখে কুলি করে ধুয়ে ফেলুন। দেখবেন মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ হয়ে গিয়েছে।

নিয়মিত ব্রাশ এবং ফ্লস করা

অনিয়মিত ব্রাশ করার কারণে অনেক সময় দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া শুরু হয়। তাই নিয়মিত ব্রাশ করার অভ্যাস করা উচিৎ। ব্রাশের পাশাপাশি ফ্লস করা অত্যন্ত জরুরি। কারণ ফ্লসের মাধ্যমে মাড়িতে আটকে থাকা খাদ্যকনা দূর হয়। ফলে ব্যকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব।

লবণ পানির কুলকুচা

মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করতে সব চায়ে সহজ একটি ঘরোয়া কাজ হচ্ছে লবণ ও কুসুম গরম পানির কুলকুচা করা। ১ মগ কুসুম গরম পানিতে সামান্য লবণ দিয়ে মিশিয়ে নিয়ে দিনে ৩ বার কুলকুচা করুন। মাড়ির রক্ত পড়া সমস্যা থেকে রেহাই পাবেন।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা