বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শলং’এ আইনজীবীদের সঙ্গে হাসিনার বৈঠক (ভিডিও)

news-image

বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে তৃতীয় কোনো দেশে চিকিৎসার জন্যে ভারতের শিলং’এ আইনজীবীদের সঙ্গে কথা বলছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। মঙ্গলবার সকালে শিলং’এ বিশিষ্ট আইনজীবী এস পি মোহন্তের সঙ্গে দেখা করেন হাসিনা আহমেদ। এসময় তিনি আইনজীবীর কাছে সালাহ উদ্দিন আহমেদের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন নথিপত্র দেন।

এদিকে সালাহ উদ্দিন আহমেদকে আজ মঙ্গলবার সকালে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্যে চিকিৎসকরা বিভিন্ন বিভাগে নিয়ে যান। সোমবার সত্তর দিন পর হাসিনা আহমেদ তার স্বামী সালাহ উদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেন। এসময় মালয়েশিয়ায় তার মেয়ের সঙ্গে মোবাইল টেলিফোনে কথা বলেন সালাহ উদ্দিন আহমেদ। টেলিফোনে সালাহ উদ্দিন আহমেদ তার মেয়েকে বলেন, ‘মা বেঁচে আছি, আমি কোনো অন্যায় করিনি। আমার জন্যে দোওয়া করো’।

হাসিনা আহমেদ আইনজীবীদের সঙ্গে সাক্ষাত শেষে শিলং সিভিল হাসপাতালে তার স্বামীকে দেখতে যান স্থানীয় সময় সকাল ১০টা ৫০মিনিটে। সালাহ উদ্দিন আহমেদের সঙ্গে কুড়ি মিনিট কথা বলেন হাসিনা। বের হয়ে তিনি সাংবাদিকদের জানান, তার স্বামীর অবস্থার অবনতি হয়েছে। হাত পা কাঁপছে, কিডনির জটিলতা  বেড়েছে। সিঙ্গাপুরেই চিকিৎসার জন্যে সালাহ উদ্দিন আহমেদকে নেয়ার চেষ্টা করছেন তিনি। বিকেলে আইনজীবী এস পি মোহন্তের সঙ্গে এব্যাপারে ফের কথা বলবেন তিনি।

সিঙ্গাপুরকেই চিকিৎসার জন্যে কেন প্রাধান্য দিচ্ছেন সাংবাদিকদের এ প্রশ্নে হাসিনা আহমেদ বলেন, গত কুড়ি বছর ধরে সিঙ্গাপুরেই সালাহ উদ্দিনের চিকিৎসা হচ্ছে। তার হার্টে তিনবার রিং পড়ানো হয়েছে সিঙ্গাপুরেই।

আমাদের সময়.কম

https://www.youtube.com/watch?v=JC_2N44pet4

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক