বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রুবেলের স্ত্রী ক্লাস টেনের শিক্ষার্থী!

news-image

ক্রীড়া ডেস্ক : রুবেলের বিয়ের জন্য বেশ জোরেসোরেই মাঠে নেমেছে তার পরিবার। সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ মে, মঙ্গলবার রুবেল হোসেনের বিয়ের পাকা কথাবার্তা সেরে ফেলতে চায় দুই পরিবার। এবার পাত্রী দোলা। ঢাকায় দুই পক্ষের মুরুব্বিদের মধ্যে এই নিয়ে চূড়ান্ত কথা দেওয়া-নেওয়া হবে বলে জানা গিয়েছে।

অনেকে আবার বলছেন, গত শুক্রবার নাকি রুবেল ও দোলার বিয়ে সম্পন্ন হয়ে গিয়েছে। কিন্তু এই গুঞ্জনের সত্যতার প্রমাণ এখনও পাওয়া যায়নি। তবে আগামী মঙ্গলবার যে পাকা কথাবার্তা দেওয়া-নেওয়া হবে তার সত্যতা যাচাই করা হয়েছে।

দোলার বাড়ি বাগেরহাটের মুনিগঞ্জে। বর্তমানে রুবেলের হবু স্ত্রী বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছেন। সেই স্কুলের প্রধান শিক্ষিকা দোলার দশম শ্রেণিতে পড়ার কথা স্বীকার করেছেন। প্রধান শিক্ষিকা বলেন, ‘কোনও কোনও মিডিয়ায় বলা হয়েছিল দোলা নাকি অষ্টম শ্রেণিতে পড়ে, যা মোটেও সত্য নয়, দোলা আমার স্কুলে দশম শ্রেণিতে পড়ে।’

দোলার বাবা কামরুজ্জামান খান একটি ওষুধ কোম্পানিতে কাজ করেন। তিনি রুবেল ও হ্যাপির বিষয়টি সম্পর্কে অবগত আছেন বলে জানিয়েছেন তাদের এক নিকট আত্মীয়। নাম প্রকাশে অনিচ্ছুক দোলার ওই আত্মীয় জানান, ১৯ মে সপরিবারে ঢাকায় আসবে দোলারা। রুবেলের সঙ্গে বিয়ের বিষয়ে পাকা কথাবার্তা সেরে ফেলা হবে ওইদিনই।

এদিকে, হ্যাপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে গত শুক্রবার নাকি রুবেল ও দোলার বিয়ে সম্পন্ন হয়ে গিয়েছে। আর মঙ্গলবার নাকি আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে৷

অন্যদিকে, রবিবার আদালতে হাজির হয়ে জামিন নেন রুবেল। আর পুলিশের তদন্ত রিপোর্টে হতাশ হ্যাপি। এই মামলার পরবর্তী শুনানির ধার্য করা হয়েছে আগামী ২০ মে৷

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক