,

টেক্সাসে বাইকারদের গোলাগুলিতে নয়জন নিহত

news-image

যুক্তরাষ্ট্রের টেক্সাসের পুলিশ জানিয়েছে, ওয়াকো শহরে প্রতিদ্বন্দ্বী কয়েকটি বাইকার গ্যাংয়ের মধ্যে গোলাগুলিতে এ পর্যন্ত অন্তত নয়জন নিহত এবং অন্তত ১৮ জন আহত হয়েছে। সেন্ট্রাল টেক্সাস মার্কেট প্লেস নামে পরিচিত ঐ এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে পুলিশ একশো’র বেশি বাইকারকে গ্রেপ্তার করেছে। রোববার স্থানীয় সময় দুপুরের পর টুইন পিকস স্পোর্টস বার অ্যান্ড গ্রিল নামের একটি রেস্তোরাঁর সামনে এই গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনায় ঘটনাস্থলেই আটজন মারা যায়। পরে হাসপাতালে আরো একজনের মৃত্যু ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে অন্তত ৩০টি অস্ত্র থেকে কয়েকশ রাউন্ড গুলি ছোড়া হয়। পুলিশের ধারণা, রেস্তোরাঁর পার্কিং স্পেসে বাইক রাখার জায়গা নিয়ে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।

বাইকারদের পাঁচটি দল এ ঘটনায় জড়িত বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ