,

পুষ্টিকর ৯টি খাবার, এগুলো কি আসলেই স্বাস্থ্যকর?

news-image

স্বাস্থ্য ডেস্ক : অনেক মুখরোচক খাবারকে স্বাস্থ্যকর বলে তুলে ধরা হয় আমাদের কাছে। আসলেই কি এগুলো স্বাস্থ্যের জন্যে ভালো? এখানে দেখে নিন এমনই ৯টি খাবারের কথা যা স্বাস্থ্যকর বলে তুলে ধরা হয়। কিন্তু আসলে এদের আলাদা চেহারা রয়েছে।

১. ব্রান মাফিনস : চকোলেট কেকগুলো স্বাস্থ্যকর বলে জানি আমরা। কিন্তু আসলে এদের ক্যালরি কেক বলা ভালো, স্বাস্থ্যকর নয়। সাধারণত যা প্রস্তুত করা হয় তার একটি কেক এ ৪০০ ক্যালরি এবং ১৫ গ্রাম ফ্যাট থাকে। বেশির ভাগ ক্যালরি আসে চিনি থেকে। এবার বুঝুন, এটা কতটা স্বাস্থ্যকর।

২. সুশি : আকর্ষণীয় এই চাইনিজ খাবার অনেকের প্রিয়। ছোট ছোট এবং আঁটোসাঁটো প্যাকেটের মধ্যে থাকে বলে সামান্য খাবারই মনে হয়। কিন্তু এগুলো এক একটা ক্যালরি বম্ব।

৩. শুকনো ফল : ফল এমনিতেই ভিটামিন এবং মিনারেলে পূর্ণ। কিন্তু যখন শুকনো ফল খাবেন তখনই ক্যালরি এক লাফে বেড়ে যাবে। তাই কাঁচা টাটকা ফল খাওয়া অনেক ভালো।

৪. মাটন কাটলেট : অনেকে মনে করেন, বিফ বার্গারের ক্যালরি থেকে বাঁচতে মাটন কাটলেট বেছে নেওয়া অনেক ভালো। কিন্তু এক প্লেট মাটন কাটলেটে ৬০০ ক্যালরি দেহে প্রবেশ করবে।

৫. মার্জারিন : আসল মাখন এবং কৃত্রিম মাখনের মধ্যে অনেকে পার্থক্য করতে পারেন না। অনেকে আসল মাখন এড়িয়ে মার্জারিন খান। কিন্তু সত্যিকার মাখনই ভালো। কারণ মার্জারিনে ক্ষতিকারক কোলেস্টরেল থাকে।

৬. কম ফ্যাটের পিনাট বাটার : পিনাট থেকে ফ্যাট বাদ দিয়ে এই বাটার তৈরি করা হয়। কিন্তু এ কাজটি করতে চিনি যোগ করা হয়। এতে খাবারটির ক্যালরি দ্বিগুণ হয়ে যায়।

৭. প্রোটিন বার : ভিটামিন এবং প্রোটিনসমৃদ্ধ এই খাবারটি অনেকে খেয়ে থাকেন। অনেকে দ্রুত দেহে শক্তি আনতে এবং প্রোটিনের অভাব পূরণ করতে এটি খেয়ে থাকেন। কিন্তু এতে যোগ করা রাসায়নিক পদার্থ এবং প্রিজারভেটিভ এর কথা কখনো বলা হয় না।

৮. দই : সুস্বাদু একটি খাবার যা দেহের জন্যে উপকারী হিসেবে প্রচুর খাওয়া হয়। কিছু দইয়ে প্রচুর পরিমাণে ক্যালরি এবং ফ্যাট থাকে। সাধারণত সাধারণ সাদা দই খাওয়া স্বাস্থ্যের জন্যে ভালো।

৯. ফ্যাট মুক্ত সালাদ ড্রেসিং : অনেকেই ফ্যাট থেকে বাঁচতে এবং স্বাস্থ্যকর খাবার হিসেবে ইতালিয়ান রেসিপির এক বাটি সালাদ খেয়ে ফেলেন। রক্তচাপের সমস্যা থাকলে এটি খাওয়া ক্ষতিকর। কারণ এর এক বাটিতে ৫০০ মিলিগ্রাম সোডিয়াম থাকে যা উচ্চরক্তচাপের জন্যে যথেষ্ট।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা