,

দিল্লি হয়ে ঢাকা ফিরবেন সালাহ উদ্দিন!

news-image

ডেস্ক রির্পোট : বিএনপি’র যুগ্ম সম্পাদক সালাউদ্দিন আহমেদকে শিলং আদালতে সোপর্দ করা হচ্ছে না। বরং জিজ্ঞাসাবাদ শেষে তাকে দিল্লি নিয়ে যাওয়া হবে। এবং সেখান থেকে তিনি ঢাকায় ফিরে আসতে পারেন। আগামী মঙ্গলবার সালাহ উদ্দিন আহমেদকে দিল্লি নেয়া হতে পারে। তবে তার আগে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যে সিবিআই, র সহ একাধিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা শিলং এসে পৌঁছেছেন। স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তা ছাড়াও শিলং সরকারের উচ্চপদস্থ একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে টাইমস অব ইন্ডিয়ার একটি খবরে বলা হয়েছে, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে বাংলাদেশে ‘পুশব্যাক’ করা হতে পারে।
শিলং’এ সালাহ উদ্দিন আহমেদকে পুলিশের এসআই লামারে সর্বপ্রথম খোঁজ পান। তবে তাকে কর্তৃপক্ষ এখন সকলের অগোচরে রেখেছে। মিডিয়ার লোকজন যাতে তার সঙ্গে কথা বলতে না পারে সে জন্যে এ ব্যবস্থা নেয়া হয়েছে। শিলং পুলিশ বলছে সালাহ উদ্দিন আহমেদের মামলার নিস্পত্তি না হওয়া পর্যন্ত এসআই লামারে নিয়মিত দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন।
গত ১১ মে শিলংয়ের গলফ লিংক এলাকা থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশে ৬৩ দিন ধরে নিখোঁজ থাকা বিএনপি নেতা সালাহ উদ্দিনকে। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এখন তিনি শিলং সিভিল হাসপাতালে কারাবন্দীদের জন্য নির্ধারিত সেলে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে কিডনি, লিভার ও হৃদযন্ত্রের সমস্যার চিকিৎসা নিচ্ছেন তিনি। তার পক্ষ থেকে ভারত সরকারের কাছে মেডিকেল বোর্ড গঠনের আবেদন করা হয়েছে।
এদিকে ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সালাহ উদ্দিন আহমেদকে বাংলাদেশে সমর্পণের ব্যাপারে পুলিশকে এখনো কোনো নির্দেশ দেয়নি। এর আগে পুলিশের এক কর্মকর্তা জানান, আদালত যদি নির্দেশ দেন, তাহলে সালাহ উদ্দিন আহমেদকে ডাউকির আন্তর্জাতিক সীমান্তে নিয়ে যাওয়া হবে এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে। এরপর বিএসএফই বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) অনুরোধ জানাবে সালাহ উদ্দিনকে তাদের হেফাজতে নিতে।
কিন্তু শেষ পর্যন্ত দিল্লিতে সালাহ উদ্দিন আহমেদকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। ভারতের ফরেনার্স অ্যাক্টের ১৪ ধারায় সালাহ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। এই ধারায় তার পাঁচ বছর পর্যন্ত সাজা হতে পারে। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ঢাকা ইউনিট এই বিএনপি নেতার বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করেছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা