,

লাদেন সংক্রান্ত প্রতিবেদন মিথ্যা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আল কায়েদা প্রধান লাদেন হত্যাকাণ্ড নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মুখ খুলেছেন পুলিৎজার পুরস্কার বিজয়ী দেশটির একজন খ্যাতিমান সাংবাদিক ও লেখক এম. হার্শ। আর এটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউজ। এক প্রেস ব্রিফিংয়ে হার্শের  'লন্ডন বুক অব রিভিউ’ এ প্রকাশিত নিবন্ধে তুলে ধরা তথ্যকে মিথ্যা বলে দাবি করেছেন হোয়াইট হাউজের মুখপাত্র জোশ আর্নেস্ট।

তিনি বলেন, হার্শের নিবন্ধের কোনো কথাই ঠিক নয়। অবশ্য বিন লাদেনকে হত্যার ঘটনা প্রেসিডেন্ট বারাক ওবামার পুন:র্নির্বাচিত  হওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলেছে বলে নিবন্ধে হার্শ যে দাবি করেছেন তার সরাসরি কোনো জবাব দিতে অস্বীকার করেন এই মুখপাত্র। এমন প্রশ্নের জবাবে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক উপ পরিচালক মাইক মোরেলের বক্তব্য তুলে ধরেন জোশ আর্নেস্ট। মোরেল দাবি করেছেন, হার্শের নিবন্ধের প্রতিটি শব্দই ভুল। এ ছাড়া, মার্কিন জাতীয় নিরাপত্তা বিশ্লেষক পিটার বারগেনের বক্তব্য তুলে ধরেন আর্নেস্ট। বারগেন দাবি করেন, হার্শের নিবন্ধে যেসব সত্য কথা বলা হয়েছে তা নতুন নয় আর নতুন যে সব কথা বলা হয়েছে তা সত্য নয়।

অবশ্য হার্শ বলেছেন, ওসামা বিন-লাদেনকে হত্যা অভিযানের বিষয়ে ডাহা মিথ্যা বলেছেন প্রেসিডেন্ট  ওবামা। নিজের ভূমিকাকে বড় করে দেখানো এবং বিন লাদেন বিরোধী অভিযানের কৃতিত্ব নেওয়ার জন্য এক্ষেত্রে পাকিস্তানের বিশেষ বাহিনীর ভূমিকার কথা ধামাচাপা দিয়েছেন তিনি। প্রকাশিত ওই নিবন্ধে আরো বলা হয়েছে, বিন লাদেনের লাশ সাগরে ফেলে দেয়া হয়নি বরং তাকে আফগানিস্তানে কবর দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সাবেক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এসব তথ্য দিয়েছেন হার্শ। আইআরআইবি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা