,

গ্যাস সরবরাহ বন্ধের কারণে অনিদিষ্টকালের জন্য আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ

news-image

গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ায় আজ মঙ্গলবার সকাল থেকে অনিদিষ্টকালের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ হয়েগেছে। এতে করে প্রতিদিন দেড় কোটি টাকা মূল্যের ১২শ মেট্রিকটন ইউরিয়া উৎপাদন ব্যাহত হবে। চলতি অর্থ বছরে কারখানার ১লক্ষ ৪০ হাজার মেট্রিক টন লক্ষ মাত্রা নির্ধারণ করেছে বিসিআইসি। চলতি অর্থ বছরের কারখানা থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ১লক্ষ ৫০ হাজার ২৮ মেট্রিকটন ইউরিয়া উৎপাদন হয়েছে। তবে দীর্ঘদিন কারখানার উৎপাদন বন্ধ থাকলে সার সংকটের আশংকা রয়েছে।
কারখানার মহা-ব্যবস্থাপক(্উৎপাদন) ওমর খৈয়াম জানান, দেশের সবগুলো বিদ্যুৎ কেন্দ্রকে গ্যাস সরবরাহ করার জন্য বিসিআইসির নির্দেশে আজ মঙ্গলবার সকাল থেকে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে। তবে পুরো পুরি ভাবে কারখানার সবগুলো প্লান্ট বন্ধ করতে আরো ২ থেকে ৩দিন সময় লাগবে। কবে নাগাদ গ্যাস সরবরাহ চালু হবে তা বলা যাচ্ছে না। বর্তমানে প্রতিদিন কারখানা চালু রাখতে ৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস ও ২২বার গ্যাসের চাপের প্রয়োজন পড়ে।
উল্লেখ্য, গ্রীষ্ম মৌসুমে দেশেবাসীকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সবগুলো বিদ্যুৎ কেন্দ্র চালু রাখার জন্য সার কারখানা গুলোর গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় সরকার। এর আগে ২০১৪ সালেও একই কারণে দেশের সবগুলো সার কারখানায় গ্যাস সরবরাহ দীর্ঘ ৪মাস বন্ধ রাখে। আর এতে করে র্দীঘদিন বন্ধ থাকায় কারখানা গুলোর বিভিন্ন যন্ত্রাংশে মরিচা ধরে নষ্ট হয়ে যায়। পরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার পরও কারখানার বিভিন্ন ক্রটির কারণে উৎপাদন শুরু করতে পারেনা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে