,

রাস্তায় আর মানুষের ভোগান্তি হবে না : সেতুমন্ত্রী

news-image

ডেস্ক রির্পোট : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উত্তর-দক্ষিণ ও পূর্ববঙ্গের সব রাস্তা এখন ভালো। বাংলাদেশের রাস্তায় আর মানুষের ভোগান্তি হবে না। বিশেষ করে পূর্ববঙ্গের সব রাস্তা সংস্কার করা হয়েছে। শনিবার সকালে হোটেল সোনারগাঁওয়ে ঢাকা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থল সীমান্তচুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ভারতের লোকসভায় স্থল সীমান্ত বিল পাশ হওয়ায় এক ঐতিহাসিক মাইলফলক উন্মোচন হয়েছে। ভারত-বাংলাদেশ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের টিকে থাকতে হবে।

ঢাকা-চট্টগ্রাম চার লেন সড়ক সম্পর্কে মন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে চার লেনের কাজ শেষ হবে। ইতিমধ্যে ১৩০ কিলোমিটার চার লেনের কাজ শেষ হয়েছে। মন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বর থেকে মেট্রোরেলের কাজ শুরু হবে। ২০১৮ সালের মধ্যে শেষ করার টার্গেট নিয়ে পদ্মা সেতুর কাজ চলছে পুরোদমে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে