,

খালেদাকে গণতন্ত্রের পথে আসার আহ্বান নৌমন্ত্রীর

news-image

ডেস্ক রির্পোট : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘জঙ্গি রানি’ বলে তাঁকে জঙ্গিবাদ ছেড়ে গণতন্ত্রের পথে আসার আহ্বান জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

আজ বৃহস্পতিবার সকালে নরসিংদীতে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই আহ্বান জানান। শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের উদ্যোগে ঢাকা থেকে সিলেট অভিমুখে জনতার অভিযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ওই পথসভার আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, জঙ্গিবাদকে যারা প্রশ্রয় দেয়, জনগণ তাদের সঙ্গে নেই। তাই তাদের প্রতিহত করতে শ্রমিক জনতা সড়কে প্রস্তুত। পেট্রলবোমা মেরে যারা মানুষ খুন করেছে, তাদের শাস্তি দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।

ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর সাহেপ্রতাব বাসস্ট্যান্ডে আন্তজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এ এইচ এম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা বাস্তবায়ন মঞ্চের সদস্য সচিব আবদুল মালেক মিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া, জেলা শ্রমিক পরিবহন মালিক সমিতির প্রধান উপদেষ্টা মশিউর রহমান মৃধা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে