,

ঘোড়ার গাড়িতে নগর ভবনে সাঈদ খোকন

news-image

ডেস্ক রির্পোট : ঘোড়ার গাড়িতে চড়ে নগর ভবনে এলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সদ্য নির্বাচিত মেয়র সাঈদ খোকন। সকাল পৌনে ১১ টার দিকে রাজধানীর বঙ্গবাজার থেকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে নগর ভবনে পৌঁছান তিনি। এর আগে সকাল ১০ টায় বনানী থেকে নিজস্ব গাড়িতে বঙ্গবাজার আসেন দক্ষিণের এ মেয়র।

সরেজমিন দেখা গেছে, বঙ্গবাজারে গাড়ি থেকে নেমে ঘোড়ার গাড়িতে চেপে বসেন দক্ষিণের নগরপিতা সাঈদ খোকন। সকাল পৌনে ১১ টার দিকে নগর ভবনে প্রবেশ করেন তিনি। এসময় নগর ভবনের কর্মকর্তারা ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান। শ্রমিক সংগঠনগুলো সাঈদ খোকনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

পরে নগর ভবনের সেমিনার কক্ষে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাঈদ খোকন। তিনি বলেন, আমি বাসযোগ্য ঢাকা চাই। বিরোধীদল আমার কাছে নিরাপদ থাকবে। আমার স্লোগান- দল যার যার মেয়র সবার। আমি আপনাদের সন্তান হিসেবে কাজ করতে চাই। স্বল্প সময়ের মধ্যে নগরের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে