,

পৃথিবী বিখ্যাত সফল মানুষেরা রোজ রাতে ঘুমানোর আগে যা করেন

news-image

লাইফস্টাইল ডেস্ক : প্রতিটি মানুষই মানুষই নিজ নিজ জীবনে সফল হতে চান, খোঁজেন সফল হবার সহজ উপায়। কেন? কারণ সফল মানুষেরা যে সবার আদর্শ! প্রত্যেকেই হতে চান ঠিক একজন সফল মানুষের মতনই। সফল হতে চান যারা, তাঁরা কমবেশি সবাই জানেন যে বিখ্যাত সফল মানুষেরা সারাদিন ঠিক কোন কোন কাজগুলো করেন। কিন্তু আপনার অনুকরণীয় সফল ব্যাক্তিটি ঘুমোতে যাবার আগে ঠিক কোন কাজটি করেন সেটা বলতে পারবেন? জেনে নিন!

বই পড়া
সবার জন্যে আদর্শ মাইক্রোসফট বিলিয়নার বিল গেটস প্রতিরাতে ঘুমোতে যাবার ঠিক আগে আগে এক ঘন্টা বই পড়েন। রাজনীতি থেকে শুরু করে দৈনন্দিন বিভিন্ন বিষয়ের ওপরে লেখা সব বই-ই পড়ে থাকেন তিনি। জ্ঞানার্জনের পাশাপাশি বই স্মৃতিশক্তি বাড়িয়ে তোলে আর মানসিক চাপকেও দূর করে দেয় অনেকটা। ২০০৯ সালে ইউ্নিভার্সিটি অব এসেক্স থেকে করা একটি পরিসংখ্যান দেখায় যে দিনে ছয় মিনিট বই পড়াই মানুষের মানসিক চাপ কমিয়ে দেয় ৬৮ শতাংশ। শুধু তাই নয়, বই পড়া মানসিক স্বাস্থ্যকেও ভালো রাখে সবসময়। তাই আর সব ক্ষেত্রের মতনই বিল গেটসের প্রতিরাতে ঘুমোতে যাবার আগে করা এই ছোট্ট কাজটিও সবার অনুকরণীয় হতেই পারে!

ফোন থেকে বিচ্ছিন্ন হওয়া
লেখক আরিয়ানা হাফিঙটন ঘুমোতে যাবার আগে নিজের সেল ফোন অন্যরুমে রেখে আসেন। নিজেকে বিচ্ছিন্ন করে দেন সবার থেকে। ডাক্তার চার্লস সেজারের মতে ঘুমোতে যাওয়ার সময় মোবাইল ফোনের আলো আমাদের চোখের ওপর পড়লে সেটা শরীরকে ভাবতে বাধ্য করে যে এটা দিন এবং ফলে ঘুমের সমস্যা হয়। আর তাই আপনিও ঘুমোবার আগে নিজের মোবাইল ফোন বন্ধ করে অথবা দূরে রেখে নিজেকেও দূরে রাখতে পারেন সব ধরনের ঝামেলা থেকে।

হাঁটা
বাফারের সিইও জোয়েল গ্যাসকোয়েগনি ঘুমোতে যাওয়ার আগে কাজের চাপ থেকে নিজেকে দূরে রেখে শরীরকে খানিকটা ক্লান্ত করে তুলতে হাঁটতে যান। জোয়েলের জন্যে এটি নিজেকে একটু ভালো ঘুম উপহার দেবার একটি কৌশল। ঘুমের আগে একটু হেঁটে আসা সত্যিই অনেক কাজের। একটি গবেষনায় দেখা গেছে যে ঘুমের আগে খানিকটা হাঁটলে মানুষের মানসিক দক্ষতা বাড়ে আর নতুন নতুন ব্যাপার মাথায় চলে আসে। অনেক নতুন জিনিস আবিষ্কার হয় কারণ এসময় মানুষের মস্তিষ্ক একটি নির্দিষ্ট বিষয়ে ভাবতে পারেনা। ফলে সেটি ইচ্ছেমতন কাজ করতে থাকে।

যোগব্যায়াম
যোগব্যায়াম বা মেডিটেশনই প্রচন্ড ব্যস্ত অপরাহ উইনফ্রের রাতে ঘুমোতে যাওয়ার আগে খানিকটা স্বস্তি পেতে সাহায্য করে। যদিও এর আগে খানিকটা দ্বিধা ছিল যোগব্যায়ামের উপকারিতা নিয়ে। কিন্তু ২০১৪ সালে প্রায় ১৯,০০০ জন মানুষকে পর্যবেক্ষন করবার পর এই সিদ্ধান্তে আসা হয় যে যোগব্যায়াম মানুষের চিন্তা, হতাশা, বিষন্নতা, উদ্বিগ্নতা আর ব্যাথা কমিয়ে দিতে সাহায্য করে।

পরের দিনের পরিকল্পনা
আমেরিকান এক্সপ্রেসের সিইও ঘুমোতে যাওয়ার আগে পরের দিনের কাজ আর সেগুলোর পরিকল্পনাটা সেরে নেন। সত্যি বলতে কি গবেষকদের মতে যাদের এই অভ্যাস আছে তারা পরবর্তীতে সত্যিই ভালো ফলাফল করেন, তা সেটা পড়াশোনায় হোক কিংবা কর্মক্ষেত্রে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে